নীলফামারীতে শুরু হলো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ, সপ্তাহব্যাপী নানা আয়োজন
- আপডেট সময় : ১১:২২:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ ৩১ বার পড়া হয়েছে
‘অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন’ প্রতিপাদ্যে নীলফামারীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ শুরু হয়েছে। বুধবার সকালে (২০মে) নীলফামারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নীলফামারী স্টেশন প্রাঙ্গণে সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/21/সলঙ্গায়-আ-লীগ-নেতা-আসলাম/
উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নীলফামারী স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. মামুন উর রশীদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুবাশ্বিরা আমাতুল্লাহ। স্টেশনের সাব অফিসার মকবুল হোসেনের সঞ্চালনায় অন্যানের মধ্যে ফায়ার ফাইটার সৈকত জাহান সাফিন।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/21/আলমডাঙ্গার-ঐতিহ্যবাহী-পশ/
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা আমাদের অকৃত্রিম বন্ধু। শুধু অগ্নিকা- নয় যেকোন দুর্যোগে ফায়ার সার্ভিসের কর্মীরা নিবেদিত হয়ে কাজ করে থাকেন। প্রতিটি দুর্যোগে জীবনের ঝুঁকি নিয়ে আমাদের পাশে দাড়াঁন। বলেন, আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে এবং দুর্ঘটনা এড়াতে সহায়তা পেতে ফায়ার সার্ভিসকে খবর দিতে হবে।


























