ঢাকা ১১:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
তিস্তার ভয়াবহ ভাঙনে হুমকিতে মহিপুর সেতু, ঝুঁকিতে রংপুর-কাকিনা সড়ক আলমডাঙ্গায় মাদকসেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড তামিলনাড়ুর কারখানায় গ্যাস লিক! মৃত অন্তত ৭, আহত ৬৭ দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬৩৩ পরিবারের মুখে স্বস্তির হাসি: আলমডাঙ্গায় নগদ অর্থ ও খাদ্যশস্য বিতরণ মাদারগঞ্জে জাতীয় ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত ইউপি চেয়ারম্যানের কিশোরগ্যাং কর্তৃক হামলার শিকার চ্যানেল ওয়ান’র রিপোর্টার অপু রংপুর নগরজুড়ে ঝুলন্ত অবৈধ তারের জঞ্জাল, নানা ঝুঁকিসহ ভয়ংকর দুর্ঘটনার আশংকা নান্দাইলে ইউপি নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব ওয়ালীউল্লাহর মতবিনিময় সভা রায়গঞ্জে সোনাখাড়া ইউনিয়নে টিআর-কাবিটা-কাবিখা প্রকল্পে অনিয়মের অভিযোগ  ময়নাগুড়িতে দাঁড়িয়ে থাকা ট্রাকে সজোরে ধাক্কা বাসের ! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৫

শিশুদের অ্যাপ ব্যবহারে কঠোরতা, নতুন বয়স যাচাই চালু অ্যাপলের

প্রযুক্তি ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:৫০:৫০ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬ ১০৫ বার পড়া হয়েছে

শিশুদের অ্যাপ ব্যবহারে কঠোরতা, নতুন বয়স যাচাই চালু অ্যাপলের

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ও অনলাইন অ্যাপ ব্যবহারে নিয়ন্ত্রণ আনতে বিশ্বজুড়ে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। এর ধারাবাহিকতায় প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল নতুন একটি বয়স যাচাই ব্যবস্থা চালু করেছে, যার মাধ্যমে ১৮ বছরের কম বয়সিদের নির্দিষ্ট অ্যাপ ডাউনলোডে সীমাবদ্ধতা আরোপ করা হবে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, বিভিন্ন দেশের আসন্ন আইন ও আঞ্চলিক বিধিমালা মেনে চলতে ডেভেলপারদের সহায়তা করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

২০২৬ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে অস্ট্রেলিয়া, ব্রাজিল ও সিঙ্গাপুরে ১৮+ রেটিং পাওয়া অ্যাপ ডাউনলোডের ক্ষেত্রে বয়স নিশ্চিতকরণ বাধ্যতামূলক করা হয়েছে। ব্রাজিলে যেসব অ্যাপে লুট বক্সের মতো ফিচার রয়েছে, সেগুলো স্বয়ংক্রিয়ভাবে ১৮+ হিসেবে চিহ্নিত হবে। অ্যাপল জানিয়েছে, অ্যাপ স্টোর নিজেই ব্যবহারকারীর বয়স যাচাই করতে পারবে। পাশাপাশি ডেভেলপারদেরও প্রয়োজনে আলাদাভাবে বয়স নিশ্চিত করার দায়িত্ব থাকতে পারে। এ উদ্দেশ্যে ‘ডিক্লেয়ার্ড এজ রেঞ্জ এপিআই’ নামে নতুন একটি ব্যবস্থা চালু করা হয়েছে, যা আইওএস, আইপ্যাডওএস ও ম্যাকওএস প্ল্যাটফর্মে ব্যবহারকারীর বয়স-সংক্রান্ত তথ্যের ইঙ্গিত দেবে।

নতুন নিয়ম অনুযায়ী, যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যে ৬ মে ২০২৬ থেকে এবং লুইজিয়ানায় ১ জুলাই ২০২৬ থেকে বয়সভিত্তিক তথ্য ডেভেলপারদের সঙ্গে ভাগ করা হবে। এ এপিআইয়ের মাধ্যমে জানা যাবে ব্যবহারকারীর ক্ষেত্রে বয়সসংক্রান্ত বিধিনিষেধ আছে কি না এবং পিতামাতার অনুমতির প্রয়োজন রয়েছে কি না। উটাহ অঙ্গরাজ্যের আইনে বলা হয়েছে, অ্যাপ স্টোরে নতুন অ্যাকাউন্ট খোলার জন্য ব্যবহারকারীর বয়স ১৮ বছরের বেশি হতে হবে। অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে অ্যাকাউন্ট পিতামাতার অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করে অনুমতি নিতে হবে। একই ধরনের আইন লুইজিয়ানা ও টেক্সাসে অনুমোদন পেয়েছে এবং ক্যালিফোর্নিয়ায় ২০২৭ সালে এমন বিধিমালা চালুর পরিকল্পনা রয়েছে।

সমর্থকদের মতে, এসব উদ্যোগ শিশুদের অনলাইন ঝুঁকি থেকে সুরক্ষিত রাখতে সহায়ক হবে। তবে সমালোচকেরা বলছেন, অতিরিক্ত বয়স যাচাই ব্যবস্থা ব্যক্তিগত গোপনীয়তা ও অনলাইন স্বাধীনতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। পাশাপাশি বয়সসংক্রান্ত তথ্য সংরক্ষণ ও ব্যবহারে নিরাপত্তা ঝুঁকির আশঙ্কাও রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শিশুদের অ্যাপ ব্যবহারে কঠোরতা, নতুন বয়স যাচাই চালু অ্যাপলের

আপডেট সময় : ০৫:৫০:৫০ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬