ঢাকা ০১:২৭ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সিরাজগঞ্জে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ পশ্চিমবঙ্গের পান্ডুয়া মাঠে গরু নিয়ে গিয়ে বজ্রপাতে ১ জন নিহত! মুম্বইয়ের ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল গাড়ি, ২ জন নিহত শিল্প বর্জ্যের বিষাক্ত দূষণে বিপর্যস্ত বসুন্দিয়া ও আশপাশের জনজীবন মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মানে আনোয়ার ইব্রাহিমের মধ্যাহ্নভোজ শূন্য পদ ৪ লাখ ৬৮ হাজারের বেশি: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে তারেক রহমান মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলতে আনোয়ার ইব্রাহিমকে অনুরোধ প্রধানমন্ত্রীর ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ তিস্তার ভয়াবহ ভাঙনে হুমকিতে মহিপুর সেতু, ঝুঁকিতে রংপুর-কাকিনা সড়ক

সাবমেরিন ক্যাবল রক্ষণাবেক্ষণে ৩ দিন ইন্টারনেট ধীরগতির আশঙ্কা

প্রযুক্তি ডেস্ক:
  • আপডেট সময় : ০৪:২০:৪৩ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬ ৯৬ বার পড়া হয়েছে

সাবমেরিন ক্যাবল রক্ষণাবেক্ষণে ৩ দিন ইন্টারনেট ধীরগতির আশঙ্কা

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাবমেরিন ক্যাবল সিস্টেমে রক্ষণাবেক্ষণ কাজের কারণে দেশে ইন্টারনেট সেবা সাময়িকভাবে বিঘ্নিত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)। সংস্থাটি জানায়, কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল SEA-ME-WE-5 বা SMW5 কনসোর্টিয়ামের আওতায় একটি নির্ধারিত রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালিত হবে।

এই কাজ আগামী ৯ এপ্রিল রাত ১০টা থেকে শুরু হয়ে ১৩ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত চলবে। মোট প্রায় তিন দিন আট ঘণ্টা এই কার্যক্রম অব্যাহত থাকবে।রক্ষণাবেক্ষণ চলাকালে সিঙ্গাপুরমুখী সার্কিটগুলো সাময়িকভাবে প্রভাবিত হবে। ফলে দেশের ইন্টারনেট ব্যবহারকারীরা ধীরগতি বা আংশিক সেবা বিঘ্নের সম্মুখীন হতে পারেন বলে সতর্ক করা হয়েছে।

আরওপড়ুন,https://www.dailyamaderpatrika.com/2026/03/02/শিশুদের-অ্যাপ-ব্যবহারে-ক/

তবে বিএসসিপিএলসি জানিয়েছে, তাদের অন্য সাবমেরিন ক্যাবলের মাধ্যমে ইন্টারনেট সেবা স্বাভাবিক রাখার সর্বোচ্চ চেষ্টা করা হবে। কর্তৃপক্ষ আরও জানায়, সংশ্লিষ্ট আন্তর্জাতিক কনসোর্টিয়ামের সঙ্গে সমন্বয় করে দ্রুত ও নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে সেবা পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিএসসিপিএলসি।

নিউজটি শেয়ার করুন

সাবমেরিন ক্যাবল রক্ষণাবেক্ষণে ৩ দিন ইন্টারনেট ধীরগতির আশঙ্কা

আপডেট সময় : ০৪:২০:৪৩ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬