ঢাকা ০৬:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

সৌদিতে মার্কিন দূতাবাসে ইরানি হামলা, ভয়াবহ আক্রমণের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় : ১০:০৩:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬ ৯৬ বার পড়া হয়েছে

সৌদিতে মার্কিন দূতাবাসে ইরানি হামলা, ভয়াবহ আক্রমণের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সৌদি আরবের রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে এবার হামলা হয়েছে। সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। প্রাথমিক তথ্যের বরাত দিয়ে সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রিয়াদে মার্কিন দূতাবাস দুইটি ড্রোন আঘাত হেনেছে। এতে বিশাল বিস্ফোরণ হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ার খবরে বলা হয়েছে।

সৌদিতে মার্কিন দূতাবাসে হামলার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কেবল নেটওয়ার্ক নিউজনেশনকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, রিয়াদে যুক্তরাষ্ট্রের দূতাবাসে হামলা এবং মার্কিন সেনাসদস্যদের মৃত্যুর ঘটনায় যুক্তরাষ্ট্র শিগগিরই পাল্টা ব্যবস্থা নেবে।

এ ছাড়া সোমবার সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলা বৃদ্ধির ব্যাপারে জানিয়েছেন। তিনি বলেছেন, আমরা ইরানে এখনো কঠোরভাবে হামলা শুরুই করিনি। বড় ধরনের হামলা আসছে। এদিকে মার্কিন সিনিয়র এক কর্মকর্তার বরাতে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইরানে ব্যাপক হামলা চালানোর প্রস্তুতি নিয়েছে যুক্তরাষ্ট্র। ওই কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানে তাদের প্রথম দফার হামলার মূল্যায়ন করেছে। এতে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হওয়ার লক্ষ্য অর্জন করেছে মার্কিন বাহিনী। এর আগে সোমবার যুক্তরাষ্ট্র জানায়, এখন পর্যন্ত ছয়জন সেনাসদস্য নিহত এবং ১৮ জন আহত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সৌদিতে মার্কিন দূতাবাসে ইরানি হামলা, ভয়াবহ আক্রমণের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

আপডেট সময় : ১০:০৩:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬