ঢাকা ০১:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ নীলফামারীতে ভালো কাজের স্বীকৃতি পেলেন যাঁরা চুয়াডাঙ্গায় ২শ’ শিক্ষার্থীর হাতে বসুন্ধরা শুভসংঘের গাছের চারা

নীলফামারীতে ‘দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা ও তাৎপর্য’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

আরিফুল ইসলাম আরিফ, নীলফামারী প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:৩১:৩৭ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬ ৬৩ বার পড়া হয়েছে

‘দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা ও তাৎপর্য’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নীলফামারী-তে ‘দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা ও তাৎপর্য’ শীর্ষক সেমিনার–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ মার্চ) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে এ সেমিনারের আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন নীলফামারী জেলা কার্যালয়।

নীলফামারী সরকারি কলেজ-এর ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক ওমর ফারুক-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, পিপিএম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন নীলফামারীর উপ-পরিচালক মোছাদ্দিকুল আলম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন জেলা মডেল মসজিদের ইমাম মাওলানা মো. উমর ফারুক। পরে স্বাগত বক্তব্য প্রদান করেন সভাপতি মোছাদ্দিকুল আলম।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়-এর কেন্দ্রীয় মসজিদের খতিব ড. হাফেজ মাওলানা রফিক উদ্দিন আহমেদ। তিনি তার বক্তব্যে বলেন, যাকাত ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক বিধান। এটি সুষ্ঠু ও স্বচ্ছভাবে বাস্তবায়ন করা গেলে সমাজে দারিদ্র্য হ্রাস, সম্পদের সুষম বণ্টন এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব। একই সঙ্গে যাকাত ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, দারিদ্র্য বিমোচনে সরকারি কর্মসূচির পাশাপাশি যাকাতের মতো ধর্মীয় ও সামাজিক উদ্যোগ অত্যন্ত কার্যকর ভূমিকা রাখতে পারে। সঠিকভাবে যাকাত আদায় ও বিতরণ নিশ্চিত করা গেলে অসহায় ও দুস্থ মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে।
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে যাকাত আদায় ও বণ্টনে সকলকে এগিয়ে আসতে হবে। এতে সমাজে সাম্য, মানবিকতা ও সামাজিক সম্প্রীতি আরও সুদৃঢ় হবে। অনুষ্ঠান শেষে নীলফামারী কেন্দ্রীয় বড় মসজিদের খতিব মাওলানা খন্দকার আশরাফুল হক নূরী দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। সেমিনারে বিভিন্ন সরকারি কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী, আলেম-ওলামা, ইমাম ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

নীলফামারীতে ‘দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা ও তাৎপর্য’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:৩১:৩৭ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬