গাজীপুরের কালিয়াকৈরে সড়ক র্দূঘটনায় যুবক নিহত
- আপডেট সময় : ০৩:৫৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ ১৮১ বার পড়া হয়েছে
কালিয়াকৈরে রবিবার সন্ধ্যায় উপজেলার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পশ্চিম চান্দরা হাজী বাড়ি এলাকায় সড়ক পারাপারের সময় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ। নিহত যুবক হলো টাঙ্গাইলের বাসাইল উপজেলার জসিহাটি গ্রামের মৃত আলী আকবরের ছেলে খন্দকার সোহেল রানা(৪৭)। সে স্থানীয় ওয়ালটন কারখানার শ্রমিক।
এলাকবাসী ও পুলিশ সূত্র জানায় ওই যুবক ইফতারের পর মূর্হূতে পশ্চিম চান্দরা ওয়ালটন কারখানার সামনে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক পার হচ্ছিলো। এসময় চন্দ্রা গামী রাজধানী পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে ওই যুবককে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় স্থানীয়রা এগিয়ে আসলে গাড়ি রেখে চালক ও হেলপার পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ ও গাড়িটি উদ্ধার করেছে নাওজোর হাইওয়ে পুলিশ।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/10/আলমডাঙ্গার-সম্মানিত-নাগর/
নাওজোর হাইওয়ে পুলিশের ওসি শওগাত উল আলম জানায় লাশ উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। নিহতের স্বজনদের খবর দেয়া হয়েছে। গাড়িটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াদিন রয়েছে।




















