ঢাকা ০৪:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

ইসরাইলের বিরুদ্ধে মুসলিম বিশ্বের ৮ দেশের তীব্র প্রতিবাদ

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় : ০৫:২৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ১২৬ বার পড়া হয়েছে

ইসরাইলের বিরুদ্ধে মুসলিম বিশ্বের ৮ দেশের তীব্র প্রতিবাদ

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পবিত্র রমজান মাসে টানা ১২ দিন আল-আকসা মসজিদ বন্ধ রাখার ঘটনায় ইসরাইলের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে মধ্যপ্রাচ্যসহ মুসলিম বিশ্বের আটটি দেশ। একই সঙ্গে এ পদক্ষেপকে কঠোর ভাষায় নিন্দা করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসও।

বুধবার (১১ মার্চ) প্রকাশিত এক যৌথ বিবৃতিতে কাতার, জর্ডান, ইন্দোনেশিয়া, তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব, মিসর ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা জানান, জেরুজালেমের পুরোনো শহর এবং সেখানে অবস্থিত ধর্মীয় উপাসনালয়ে ফিলিস্তিনিদের প্রবেশে ইসরাইলের আরোপিত নিষেধাজ্ঞা আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক মানবিক আইনের স্পষ্ট লঙ্ঘন। তারা বলেন, ধর্মীয় স্থানে অবাধ প্রবেশাধিকার নিশ্চিত করা আন্তর্জাতিক নীতির অংশ। কিন্তু আল-আকসা মসজিদ বা আল-হারাম আল-শরিফ এলাকায় ইসরাইলের সাম্প্রতিক পদক্ষেপ সেই নীতির পরিপন্থী ও সম্পূর্ণ অযৌক্তিক। এ ধরনের সিদ্ধান্তকে তারা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান ও নিন্দা জানান।

বিবৃতিতে আরও বলা হয়, দখলকৃত জেরুজালেম এবং সেখানে অবস্থিত ইসলামিক ও খ্রিস্টান ধর্মীয় স্থাপনাগুলোর ওপর ইসরাইলের কোনো সার্বভৌমত্ব নেই। পররাষ্ট্রমন্ত্রীরা উল্লেখ করেন, আল-আকসা মসজিদের পুরো এলাকা মুসলমানদের জন্য নির্ধারিত একটি পবিত্র স্থান। জর্ডানের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জেরুজালেম ওয়াকফ ও আল-আকসাবিষয়ক দপ্তরই এ স্থানের বৈধ ও একমাত্র প্রশাসনিক কর্তৃপক্ষ।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/12/কুয়েত-আন্তর্জাতিক-বিমান/

তারা ইসরাইলকে অবিলম্বে আল-আকসা মসজিদের ফটক বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার, জেরুজালেমের পুরোনো শহরে প্রবেশের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং মুসল্লিদের নির্বিঘ্নে ইবাদত করার সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরাইলের এসব লঙ্ঘন বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানানো হয়।

অন্যদিকে ইসরাইলি বাহিনী জানিয়েছে, ইরানের সঙ্গে চলমান উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতির কারণে নিরাপত্তাজনিত উদ্বেগ থেকে পুরোনো শহরে প্রবেশ ও ইবাদতের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তবে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ সিদ্ধান্তকে ফিলিস্তিনিদের মৌলিক অধিকারের স্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছে। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা এ তথ্য জানায়। এদিকে হামাসও এ ঘটনার নিন্দা জানিয়ে বলেছে, রমজান মাসে আল-আকসা মসজিদ বন্ধ রাখা ইতিহাসে একটি বিপজ্জনক নজির এবং এটি ধর্মীয় স্বাধীনতার সুস্পষ্ট লঙ্ঘন।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/10/নেতানিয়াহু-আহত-বা-নিহত/

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইসরাইলের বিরুদ্ধে মুসলিম বিশ্বের ৮ দেশের তীব্র প্রতিবাদ

আপডেট সময় : ০৫:২৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬