ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে কালীগঞ্জে ‘সোহেব স’ মিলের উদ্যোগে ২০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
- আপডেট সময় : ১০:৩৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ৬৭ বার পড়া হয়েছে
গাজীপুরের কালীগঞ্জ উপজেলা-এর বাসাইর জামালপুর বাজারে ঈদ উপলক্ষে সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. আলী হোসেন। তিনি “সোহেব ‘স’ মিল”-এর পক্ষ থেকে এই মানবিক উদ্যোগ গ্রহণ করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যে আলী হোসেন তার সামর্থ্য অনুযায়ী এলাকার ২০০ পরিবারের মাঝে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ করেন। বিতরণ করা খাদ্যসামগ্রীর মধ্যে ছিল পোলাও চাল, মসুর ডাল, চিনি, সেমাই, সয়াবিন তেল, গুঁড়া দুধ ও সাবান।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/12/ডোমারে-মজনু-হত্যা-মামলায/
এ সময় আলী হোসেন বলেন, ঈদের আনন্দ তখনই পূর্ণতা পায় যখন সমাজের মানুষের মুখে হাসি ফোটে। সেই লক্ষ্য থেকেই প্রতিবছরের মতো এবারও তিনি এলাকাবাসীর সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে এই উদ্যোগ গ্রহণ করেছেন।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/12/কালীগঞ্জের-বাসাইর-জামালপ/
উল্লেখ্য, “সোহেব ‘স’ মিল”-এ সকল প্রকার চিড়াই কাঠ বিক্রয় ও অর্ডার সরবরাহ করা হয় এবং এখানে যাবতীয় ফার্নিচার তৈরির কাজও করা হয়। প্রতিষ্ঠানটি বাসাইর বাজার (জামালপুর), কালীগঞ্জ, গাজীপুরে অবস্থিত।




















