ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

ডোমারে মজনু হত্যা মামলায় নারীসহ ৪ আসামি গ্রেফতার

মোঃ আরিফুল ইসলাম আরিফ, নীলফামারী প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:২৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ৯০ বার পড়া হয়েছে

ডোমারে মজনু হত্যা মামলায় নারীসহ ৪ আসামি গ্রেফতার

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নীলফামারীর ডোমারে চাঞ্চল্যকর মজনু হত্যা মামলায় নারীসহ চারজন আসামিকে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন—ডোমার পৌর এলাকার ছোট রাউতা ময়দানপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে মতিউর রহমান (২২), মৃত হাচানুর রহমানের ছেলে শাহিন ইসলাম (২০), শাহিন ইসলামের মা সাবিনা আক্তার মমিনা (৪৫) এবং বেলাল হোসেনের স্ত্রী মেরিনা বেগম (৪২)। বৃহস্পতিবার তাদের নীলফামারীর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/12/রাসিকের-ট্যাক্সেশন-কর্মক/

পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, ওই এলাকার আব্দুল মান্নানের পরিবারের সঙ্গে সাবেক কাউন্সিলর বেলাল হোসেনের পরিবারের দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জেরে বুধবার (১১ মার্চ) সকালে আব্দুল মান্নান, মজনু ও বাবুল বিরোধপূর্ণ জমিতে একটি শুকনো গাছ কাটতে গেলে প্রতিপক্ষরা বাধা দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে মান্নান, বাবুল ও মজনু গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মজনু (৪২) কে মৃত ঘোষণা করেন। আহত অপর দুজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/12/চুয়াডাঙ্গায়-ভোক্তা-অধি/

নিহত মজনু ডোমার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ময়দানপাড়া গ্রামের মৃত তফির উদ্দিনের ছেলে। এ ঘটনায় ওই রাতেই নিহত মজনুর স্ত্রী লিপি বেগম বাদী হয়ে সাবেক কাউন্সিলর বেলাল হোসেনকে প্রধান আসামি করে ২২ জনের নাম উল্লেখ করে ডোমার থানায় একটি হত্যা মামলা (নং-১১) দায়ের করেন। ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুল্লাহ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “মামলার এজাহারের ভিত্তিতে চারজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি শেয়ার করুন

ডোমারে মজনু হত্যা মামলায় নারীসহ ৪ আসামি গ্রেফতার

আপডেট সময় : ১০:২৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬