ঢাকা ০৪:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

কালিয়াকৈরে মহাসড়কের ফুটপাত দলখ করে বসেছে বাজার

নাজমুল হক, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: 
  • আপডেট সময় : ০১:০৩:১৬ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬ ৯৯ বার পড়া হয়েছে

মহাসড়কের ফুটপাত দলখ করে বসেছে বাজার

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুরের কালিয়াকৈরে বিভিন্ন স্থানে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সার্ভিস লাইন ও ফুটপাত দখল বসেছে দোকানপাট।এবারের ঈদে যানজটের মুল আশংঙ্খা হয়ে দাড়াবে বলে জনসাধারনের অভিযোগ। শুধু হকার নন, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের দখলেও রয়েছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও উপজেলার চন্দ্রা, পল্লীবিদ্যুত বাজার, সফিপুর বাজারের প্রধান সড়কের ফুটপাত। অন্যদিকে সার্ভিস লাইন দখল করে রাখা হয় কারখানার গাড়ি। ফলে চলাচলে ভোগান্তিতে পড়েন পথচারীরা। এদিকে জনসাধারনের অভিমতে এসব ফুটপাত ও সাইড লাইন দখল করে গড়ে উঠা দোকান পাট ও বাজারের কারনে ঈদে যাত্রায় যানজটে সৃষ্টিতে ঈদ যাত্রা বিগ্ন হতে পারে।আর এসব অবেধভাবে গড়ে উঠা দোকনপাট ও বাজার থেকে প্রতিদিন ও মাসে লাখ লাখ টাকা চাঁদা আদায় করছে একটি কুচক্রি মহল। তাছাড়ও মহাসড়ক ও ফুটপাত ইজারা দেয়ার কথা না থাকলেও এসব স্থান গুলো পৌরসভার ইজারার নাম করে টোকেন বা রশিদ দিয়ে আদায় করা হচ্ছে এসব চাঁদা।

সরেজমিনে দেখা যায়, উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফুটপাত ও সার্ভিস লাইন দখল করে গড়ে উঠেছে দোকানপাট। ফলে মানুষ বাধ্য হয়ে মহাসড়কে চলাচল করছেন। মহাসড়কের বোর্ডঘর, সূত্রাপুর, চন্দ্রা, পল্লীবিদ্যুৎ, হরিণহাটি, অ্যাপেক্স গেট, সফিপুর, মৌচাকসহ বিভিন্ন পয়েন্টে ফুটপাত ও সার্ভিস লাইন দখল করে বাজার, দোকানপাট এবং গাড়ি পার্ক করে রাখা হয়। শিল্প-অধ্যুষিত অঞ্চল হওয়ায় এই উপজেলায় বহু লোকের বসবাস। কারখানার বেতন হলে মাসের প্রথমদিকে ও ঈদের সময় ফুটপাতের এসব দোকানে উপচে পড়া ভিড় থাকে। এ সময় পথচারীদের ভোগান্তি আরও বেড়ে যায়।

অন্যদিকে সার্ভিস লাইনগুলোতে বিভিন্ন ধরনের কারখানার গাড়ি পার্ক করে রাখা হয়। বাধ্য হয়ে মোটরসাইকেল, বাইসাইকেল, সিএনজি ও অটোরিকশার মতো ছোট যানবাহনগুলো মহাসড়কে উঠে যাতায়াত করছে। এতে প্রায়ই দুর্ঘটনার কবলে পড়ছেন পথচারীরা।এছাড়াও মহাসড়কের সার্ভিস লাইনে বিভিন্নস্থানে রাখা হয়েছে বহুতল ভবনের নির্মান সামগ্রী।এতে করে ছোট যানবাহন ও জনসাধারনের চলাচলে ব্যহত হচ্ছে বলে জনসাধানের অভিযোগ। সমাজের সচেতনমহল বলছেন, এই দুর্ঘটনার দায় অবশ্যই দখলদারের। মানুষের সচেতনতারও অভাব রয়েছে। সুষ্ঠু তদারকির অভাবে এ ঘটনার পুনরাবৃত্তি ঘটতে থাকে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/14/উপজেলা-জামায়াতের-সাংগঠন/

জানতে চাইলে সোহেল আহমেদ ও কবির মোল্লা জানায় , ‘স্থানীয় নেতা-কর্মী ও প্রশাসনকে ম্যানেজ করেই এখানে দোকানপাট বসানো হয়েছে। প্রতিদিন আমাদের দোকানপ্রতি ৫০ থেকে ২০০ টাকা চাঁদা দিতে হয়।’ এ বিষয়ে অটোচালক আতাহার সিকদার জানায়, ‘সার্ভিস লাইন বন্ধ থাকায় ঝুঁকি নিয়ে আমাদের বাধ্য হয়ে মহাসড়কে উঠতে হয় আর মহাসড়কে উঠলে মাঝেমধ্যেই বড় ধরনের দুর্ঘটনা ঘটে।’ তাকওয়া পরিবহনের চালক মোতাহার মাহমুদ বলেন, ‘সার্ভিস লাইন বন্ধ থাকায় অনেক সিএনজিচালিত অটোরিকশা, অটোরিকশা ও মোটরসাইকেল মহাসড়কে উঠে আসে। অনেক সময় এসব যানবাহন ঘোরানোর সময় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়ে বড় ধরনের দুর্ঘটনা হয়ে থাকে। সার্ভিস লাইনগুলো যদি ফ্রি থাকত সে ক্ষেত্রে এই যানবাহনগুলো মহাসড়কে উঠত না এবং বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকত না।’

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/14/চুয়াডাঙ্গায়-জামায়াতে/

পথচারী স্থানীয় স্কুলের শিক্ষক নাজমুল হোসেন বলেন, ‘ফুটপাত দখল করে যেভাবে বাণিজ্য করছে, এতে আমাদের রাস্তায় চলাচলে অনেক অসুবিধা হয়। বাধ্য হয়ে মহাসড়কে হেঁটে চলাচল করতে হয়। এতে অনেক সময় যানবাহনের সঙ্গে মুখোমুখি হয়ে বড় দুর্ঘটনা ঘটছে। ফুটপাতে বাজার ও দোকানপাট বন্ধ করে নির্দিষ্ট একটি জায়গায় ব্যবস্থা করে দিলে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকবে না।’ এ বিষয়ে সালনা হাইওয়ে থানার ওসি শওগাত উল আলম, । মহাসড়কে যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করা হবে। ফুটপাতে কোনো ধরনের দখল বা চাঁদাবাজি হতে দেওয়া হবে না। আমরা এ বিষয়ে কঠোর ভূমিকায় থাকব। কিছুদিনের মধ্যে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করব।’ এ বিষয়ে জানতে চাইলে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম ফখরুল হোসাইন শিগগিরই পৌরসভা ও হাইওয়ে পুলিশের সঙ্গে সমন্বয় করে ফুটপাত দখলমুক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

কালিয়াকৈরে মহাসড়কের ফুটপাত দলখ করে বসেছে বাজার

আপডেট সময় : ০১:০৩:১৬ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬