ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

ট্রাম্পের আহ্বান সত্ত্বেও যুদ্ধজাহাজ পাঠাচ্ছে না অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় : ১১:৪৫:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬ ৫৪ বার পড়া হয়েছে

ট্রাম্পের আহ্বান সত্ত্বেও যুদ্ধজাহাজ পাঠাচ্ছে না অস্ট্রেলিয়া

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসরায়েল–যুক্তরাষ্ট্রের আক্রমণের জবাবে গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি বন্ধ করে চাপ সৃষ্টি করার চেষ্টা করছে ইরান। এ পরিস্থিতিতে হরমুজ প্রণালি নিরাপদ রাখতে সম্ভাব্য একটি আন্তর্জাতিক নৌ নিরাপত্তা জোট গঠনের প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ জন্য চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছেন ট্রাম্প। তবে হরমুজ প্রণালিতে কোনো যুদ্ধজাহাজ পাঠাবে না বলে জানিয়েছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ান গণমাধ্যম এবিসি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির পরিবহন মন্ত্রী ক্যাথরিন কিং এই মন্তব্য করেছেন।

সোমবার কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এবিসি রেডিওকে ক্যাথরিন কিং জানিয়েছেন, ‘আমাদের কাছে আসা অনুরোধগুলোর বিপরীতে আমাদের অবদান ঠিক কী হবে, সে বিষয়ে আমরা অত্যন্ত স্পষ্ট। এ পর্যন্ত আমাদের সহায়তা মূলত সংযুক্ত আরব আমিরাতের জন্য; সেখানে বিশেষ করে প্রচুর সংখ্যক অস্ট্রেলীয় নাগরিকের উপস্থিতির কথা বিবেচনা করে আমরা আকাশপথে প্রতিরক্ষা সহযোগিতার জন্য বিমান সরবরাহ করছি।’

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/15/মজা-করার-জন্য-খারগ-দ্বীপে/

পরিবহন মন্ত্রী যোগ করেন, ‘তবে আমরা হরমুজ প্রণালিতে কোনো জাহাজ পাঠাচ্ছি না। আমরা জানি এটি (জলপথটি) কতটা গুরুত্বপূর্ণ। এটি এমন কিছু নয় যা আমাদের কাছে চাওয়া হয়েছে বা যাতে আমরা অবদান রাখছি।’ এদিকে, ট্রাম্পের আহ্বানে এখন পর্যন্ত কোনো দেশ যুদ্ধজাহাজ পাঠাতে প্রকাশ্যে সম্মতি দেয়নি। যুক্তরাজ্য বলেছে, তারা মিত্রদের সঙ্গে আলোচনা করছে কীভাবে প্রণালিটি আবার খুলে দেওয়া যায়। চীন সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে এবং বলেছে, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা সব পক্ষের দায়িত্ব। জাপান জানিয়েছে, এমন অভিযানে যুদ্ধজাহাজ পাঠানোর সিদ্ধান্ত নেওয়ার মানদণ্ড খুবই কঠিন। বর্তমান পরিস্থিতিতে বিষয়টি অত্যন্ত সতর্কতার সঙ্গে বিবেচনা করতে হবে। ফ্রান্সও জানিয়েছে, তারা কোনো যুদ্ধ অভিযানে যোগ দেবে না।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ট্রাম্পের আহ্বান সত্ত্বেও যুদ্ধজাহাজ পাঠাচ্ছে না অস্ট্রেলিয়া

আপডেট সময় : ১১:৪৫:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬