ঢাকা ০৭:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

ময়মনসিংহে পূর্ব নির্ধারিত স্থানে শহীদমিনার নির্মাণের দাবীতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান

আঃ হান্নান আল আজাদ, নান্দাইল প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:৫২:২২ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬ ৭৩ বার পড়া হয়েছে

শহীদমিনার নির্মাণের দাবীতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহ নগরীর গভ: ল্যাবরেটরী হাইস্কুলে পূর্ব নির্ধারিত স্থানে শহীদমিনার নির্মাণের দাবীতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রাদন করেছে পুরাকীর্তি সুরক্ষা কমিটি, ময়মনসিংহ অঞ্চল।  (১৫ মার্চ ২০২৬) বেলা ০১ টায় স্মারকলিপি প্রদান করে।

স্মারকলিপিতে উল্লেখ্য করা হয় যে, ময়মনসিংহের প্রাক্তন জেলা প্রশাসক জনাব মো: মোস্তাফিজার রহমান গভ: ল্যাবরেটরী হাইস্কুলে মহান ভাষা আন্দোলনের স্বারক শহীদমিনার নির্মাণের স্থান নির্ধারণ ও অনুমোদন করেছিলেন। কিন্তু সম্প্রতি স্কুলের প্রধান শিক্ষক পূর্ব নির্ধারিত স্থানের পরিবর্তে বাংলাদেশের অন্যতম সংরক্ষিত পুরাকীর্তি নিদর্শন ‘আলেকজান্ডার ক্যাসেল’ এর নিকটে খেলার মাঠে শহীদমিনার নির্মাণ কাজ শুরু করেছেন। অপরিকল্পিত নির্মাণ কাজের কারণে খেলার মাঠ যেমন সংকুচিত হবে তেমনি আলেকজান্ডার ক্যাসেলের প্রতিবন্ধক হিসেবে দেখা দিবে। ইতিমধ্যে আলেকজান্ডার ক্যাসেল সংস্কারের জন্য প্রকল্প অনুমোদিত হয়েছে। শহীদ মিনারটি বর্তমান অনির্ধারিত স্থানে নির্মিত হলে প্রতিবন্ধক হিসেবে আলেকজান্ডার ক্যাসেলের দৃশ্যমান সৌন্দর্যহানির বিঘ্ন সৃষ্টি করবে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/16/কালীগঞ্জ-থানা-প্রেসক্লাব/

স্মারকলিপিতে অপরিকল্পিত ও অনির্ধারিত স্থানে নির্মাণ কাজ বন্ধ করে পূর্ব নির্ধারিত স্থানে শহীদমিনার নির্মাণ করার জন্য সংগঠনটি জোর দাবী জানায়। এ ব্যাপারে পুরাকীর্তি সুরক্ষা কমিটি, ময়মনসিংহ অঞ্চলের সদস্য সচিব ইমতিয়াজ আহমেদ বলেন, প্রাচীন ময়মনসিংহ নগরীতে অবস্থিত আলেকজান্ডার ক্যাসেল বিখ্যাত সংরক্ষিত পুরাকীর্তি নিদর্শন। এর সামনের মাঠের অংশটুকু ক্যাসেলের সৌন্দর্যের সাথে সম্পর্কিত। মাঠের পশ্চিম-উত্তরে রবীন্দ্র বটমূল, দক্ষিণ-পশ্চিমে তেঁতুলতলা রয়েছে যা আলেকজান্ডার ক্যাসেলের ইতিহাসের অংশ। ক্যাসেলের লাগোয়া স্থানে শহীদমিনার নির্মাণ না করে মাঠের উত্তরে পূর্ব নির্ধারিত স্থানে মহান ভাষা আন্দোলনের স্বারক হিসেবে শহীদমিনারটি নির্মাণ করাই যথাযথ।

নিউজটি শেয়ার করুন

ময়মনসিংহে পূর্ব নির্ধারিত স্থানে শহীদমিনার নির্মাণের দাবীতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান

আপডেট সময় : ০২:৫২:২২ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬