হারিয়ে যাওয়া ৪১ টি মোবাইল ফোন প্রকৃত মালিকের নিকট ফিরিয়ে পুলিশ সুপার
- আপডেট সময় : ০৩:৫৪:১৫ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬ ৬৯ বার পড়া হয়েছে
রাজশাহীতে ১৬ মার্চ সকাল ১০. ঘটিকায় পুলিশ সুপার কার্যালয়ে কনফারেন্স রুমে উদ্ধারকৃত ৪১ টি মোবাইল ফোন প্রকৃত মালিকের নিকট ফিরিয়ে দিলেন রাজশাহী পুলিশ সুপার, জনাব মোহাম্মদ নাঈমুল হাছান মহোদয়।
এ সময় উপস্থিত ছিলেন জনাব মোঃ শরিফুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব এ.টি.এম. মাইনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), জনাব সাবিনা ইয়াসমিন,অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), রাজশাহীসহ জেলা পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তাবৃন্দ।
রাজশাহী জেলার ৮টি থানায় ফোন হারানো ৪১ ব্যক্তি বিভিন্ন সময় সাধারণ ডায়েরি করেন। এরই পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার কার্যালয়ের আইসিটি শাখা, রাজশাহী ৪২ টি মোবাইল ফোন উদ্ধার করেন।
উল্লেখ্য,৪১ টি মোবাইল ফোনের মধ্যে শাওমি ৮ টি, ভিভো ৭ টি, রিয়েলমি ৪ টি, ইনফিনিক্স ৪ টি, আইটেল ৩ টি, টেকনো ৪ টি, ওপ্পো ৩ টি, ওয়ান প্লাস ১ টি, সেম্ফনি ২ টি,নাথিং ১ টি, স্যামস্যাং ১ টি, মটোরোলা ২ টি ও হুনোর ১ টি।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/16/আলমডাঙ্গা-উপজেলা-পরিষদের/
তা ছাড়া বিকাশে ৪২,০০০/- হাজার টাকা উদ্ধারপূর্বক প্রকৃত মালিকের নিকট ফিরিয়ে দেওয়া হয়।
রাজশাহীর পুলিশ সুপার, জনাব মোহাম্মদ নাঈমুল হাছান বলেন, প্রকৃত মালিকের নিকট উদ্ধারকৃত ফোন ফিরিয়ে দিতে পেরে আমরা আনন্দিত। আমি মনে করি, এই সাফল্যের পরিধি আগামীতে আরও বিস্তৃত হবে। হারানো ফোন ফিরে পেয়ে মোবাইল ফোনের মালিকগণ অনেক খুশি। তাঁরা রাজশাহী জেলা পুলিশের এই ভালো কাজের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা মনে করেন, রাজশাহী জেলা পুলিশ আগামীতেও এভাবে জনগণের পাশে থেকে নিরবচ্ছিন্নভাবে সেবা প্রদান করবে। এ সময় তাঁরা রাজশাহী জেলা পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।




















