ঢাকা ০৮:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

আলমডাঙ্গা উপজেলা পরিষদের হলরুমে সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

বশিরুল আলম, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা): 
  • আপডেট সময় : ০৩:৪৭:০০ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬ ১১২ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা উপজেলা পরিষদের হলরুমে সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা পরিষদের হলরুমে উপজেলার সার্বিক পরিস্থিতি নিয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার প্রশাসনিক কার্যক্রম, আইন-শৃঙ্খলা, শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল। তিনি তার বক্তব্যে উপজেলার উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানিয়ে বলেন, জনগণের কল্যাণে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে। সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জনগণের জীবনমান উন্নয়নে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি। সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তার। তিনি উপজেলার বিভিন্ন দপ্তরের চলমান কার্যক্রম ও সমস্যা-সম্ভাবনা নিয়ে আলোচনা করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বয়ের মাধ্যমে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/16/ঈদের-কেনাকাটায়-গিয়ে-পক/

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার ওসি (অপারেশন) হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শারমিন আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন পলাশ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহমুদুল হক, উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জিয়াউল হক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আলাউদ্দিন, সমাজসেবা কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন, খাদ্য কর্মকর্তা জিনাত জাহান, মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহান বমি, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রশান্ত কুমার, উপজেলা মৎস্য কর্মকর্তা বিল্লাল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব আলম খান, অ্যাকাউন্টস অফিসার শহিদুল ইসলাম, সরকারি কলেজের সহকারী অধ্যাপক ড. মাহবুবুর রহমান, আলমডাঙ্গা সিদ্দিকীয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন, তথ্য কর্মকর্তা স্নিগ্ধা দাস, পৌরসভার নির্বাহী কর্মকর্তা রকিবুল ইসলাম, পরিসংখ্যান কর্মকর্তা মফিজুল ইসলাম, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. বশিরুল আলম এবং আলমডাঙ্গা ছাত্র সমন্বয়ক আহ্বায়ক আরাফাত হোসেন।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/16/আলমডাঙ্গায়-মাদ্রাসা-ও-এ/

এ সময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিকুর রহমান ওল্টু, মিনহাজ উদ্দিন, মুন্সি এমদাদ হোসেন, মাহাবুল, আসাদুল হক মিকাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।সভায় উপজেলার বিভিন্ন সমস্যা, উন্নয়ন পরিকল্পনা এবং জনগণের সেবার মান উন্নয়নের লক্ষ্যে করণীয় বিষয়ে মতবিনিময় করা হয়। সংশ্লিষ্ট সকলের সম্মিলিত উদ্যোগে আলমডাঙ্গা উপজেলার সার্বিক উন্নয়ন ও শান্তিশৃঙ্খলা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন

আলমডাঙ্গা উপজেলা পরিষদের হলরুমে সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:৪৭:০০ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬