রায়গঞ্জে জুলাইযোদ্ধা বেল্লাল হোসেন মন্ডলের নিজ উদ্যোগে গরীব অসহায় মানুষের মাঝে চাল বিতরণ
- আপডেট সময় : ১১:৫৪:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ ৫৩ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জে রায়গঞ্জের ঘুড়কা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে ১৫০ জন গরীব অসহায় মানুষের মাঝে নিজের অর্থায়নে ৭ কেজি করে চাল বিতরণ করেন জুলাইযোদ্ধা ইউপি সদস্য পদপ্রার্থী বেল্লাল হোসেন মন্ডল।
সোমবার (১৬ মার্চ) সকাল ১১ টার দিকে ঘুড়কা বাজারে নিজ দোকানে প্রায় ১৫০ জন গরীব অসহায় মানুষের মাঝে নিজের অর্থায়নে এই চাল বিতরণ করা হয়। ইতিমধ্যে তিনি জনপ্রতিনিধি না হয়েও যিনি হয়ে উঠেছেন সাধারণ মানুষের আস্থার প্রতীক। ঘুড়কা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে দীর্ঘদিন ধরে নীরবে করে যাচ্ছেন জনসেবামূলক কাজ। তিনি এলাকার মসজিদ মাদ্রাসা মন্দির সংস্কার থেকে শুরু করে গ্রামীণ রাস্তাঘাট উন্নয়নে নিজ উদ্যোগে কাজ করে যাচ্ছেন জেলা শ্রমিকদলের সদস্য বেল্লাল হোসেন মন্ডল।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/17/আলমডাঙ্গা-রেলস্টেশনের-পা/
এ বিষয়ে বেল্লাল হোসেন মন্ডল বলেন, আমি জনসেবামূলক কাজ করতে ভালোবাসি আজ আমার নিজ উদ্যোগে ১৫০ জন গরীব অসহায় মানুষের মাঝে ৭ কেজি করে চাল বিতরণ করা হয়, তিনি আরও বলেন, ভবিষ্যতে যদি ৫ নং ওয়ার্ডবাসি আমাকে ভালোবাসে ও বিশ্বাস রাখে, তাহলে আগামী ইউপি সদস্য হিসাবে নির্বাচন করতে চাই মানুষের সেবা করাই আমার মূল লক্ষ্য।




















