আপনারা সকলে এশিয়ার সর্ববৃহৎ ঈদের জামাতে অবশ্যই অংশগ্রহণ করবেন- এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম
- আপডেট সময় : ১২:৫২:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬ ৮৪ বার পড়া হয়েছে
দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঈদগাহ গোর-এ-শহীদ ময়দান, দিনাজপুরে পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৬-এর জামাত অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে (১৯ মার্চ) গোর-এ-শহীদ ঈদগাহ ময়দান পরিদর্শন করেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক দিনাজপুর মোঃ রফিকুল ইসলাম এবং পুলিশ সুপার, দিনাজপুর মোঃ জেদান আল মুসা, পিপিএম।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/19/ঈদকে-ঘিরে-শাহজাদপুরে-জমজ/
পরিদর্শন শেষে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম, সাংবাদিকদের জানান, প্রতিবারের ন্যায় এখানে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। আপনারা সকলে এশিয়ার সর্ববৃহৎ ঈদের জামাতে অবশ্যই অংশগ্রহণ করবেন। দিনাজপুরের পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম বলেন, ঈদগাহ ময়দানজুড়ে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিরাপত্তা পর্যবেক্ষণের জন্য ওয়াচ টাওয়ার স্থাপনের পাশাপাশি সাদা পোশাকে পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে। নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে মেটাল ডিটেক্টর ও আর্চওয়ের মাধ্যমে তল্লাশি শেষে মুসল্লিদের মাঠে প্রবেশের ব্যবস্থা করা হবে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/20/ইরান-ইসরায়েল-উত্তেজনা-আ/
ময়দানের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এছাড়া পুলিশ সদস্যদের পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও দায়িত্ব পালন করবেন। আশা করা যাচ্ছে, মুসল্লিরা নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশে ঈদের নামাজ আদায় করে স্বস্তির সাথে নিজ নিজ গন্তব্যে ফিরতে পারবেন।




















