ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ নীলফামারীতে ভালো কাজের স্বীকৃতি পেলেন যাঁরা চুয়াডাঙ্গায় ২শ’ শিক্ষার্থীর হাতে বসুন্ধরা শুভসংঘের গাছের চারা আগুন থেকে বাঁচতে ভবন থেকে ঝাঁপ, লখনৌতে নিহত ১১ আন্তঃজেলা চোরচক্রের সক্রিয় সদস্য চোরাইকৃত মোটরসাইকেলসহ গ্রেফতার

চার দিনে পদ্মা সেতুতে টোল আদায় প্রায় ১৫ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৭:১১:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬ ৮৬ বার পড়া হয়েছে

চার দিনে পদ্মা সেতুতে টোল আদায় প্রায় ১৫ কোটি টাকা

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে পদ্মা সেতু পাড়ি দিয়ে দক্ষিণবঙ্গের ২১ জেলার মানুষ আপন নীড়ে ফিরতে শুরু করেছেন।শুক্রবার (২০ মার্চ) ভোর থেকেই সেতুর উত্তর টোল প্লাজার মুন্সীগঞ্জের লৌহজং এলাকায় যাত্রীবাহী দূরপাল্লার বাস, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের বাড়তি চাপ লক্ষ্য করা গেছে। সড়কে যানবাহনের চাপ থাকলেও এখন পর্যন্ত কোথাও বড় ধরনের যানজটের খবর পাওয়া যায়নি। নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারছেন যাত্রীরা।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/20/ফুলবাড়ী-ব্যাটালিয়ন-২৯/

সেতু কর্তৃপক্ষ জানায়, ঈদের ছুটির প্রথম দিন ১৭ মার্চ থেকে ২০ মার্চ বিকেল ৫টা পর্যন্ত মোট ১ লাখ ৩৪ হাজার ২৭৭টি যানবাহন পদ্মা সেতু ব্যবহার করেছে এবং এতে মোট টোল আদায় হয়েছে ১৪ কোটি ৮২ লাখ ৭৯ হাজার ৮০০ টাকা। পদ্মা সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী আবু সাদ নিলয় বলেন, ঈদকে সামনে রেখে দক্ষিণাঞ্চলের যাত্রীদের চাপ বাড়ছে। আজ সারাদিনই যান চলাচল আরও বৃদ্ধি পেতে পারে। তাই আমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে কাজ করছি।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/21/ঈদুল-ফিতরে-দেশ-বিদেশের-মু/

তিনি আরও বলেন, সেতু এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সার্বক্ষণিক তদারকিতে থাকায় যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন রাখতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।

নিউজটি শেয়ার করুন

চার দিনে পদ্মা সেতুতে টোল আদায় প্রায় ১৫ কোটি টাকা

আপডেট সময় : ০৭:১১:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬