ঢাকা ০১:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ নীলফামারীতে ভালো কাজের স্বীকৃতি পেলেন যাঁরা চুয়াডাঙ্গায় ২শ’ শিক্ষার্থীর হাতে বসুন্ধরা শুভসংঘের গাছের চারা

পটুয়াখালীর কলাপাড়ায় সামান্য কথা কাটাকাটি কেন্দ্র করে কেচি দিয়ে হামলা, যুবক আহত

মোঃ জাহিদ তালুকদার, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:২৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬ ২০৭ বার পড়া হয়েছে

কলাপাড়ায় সামান্য কথা কাটাকাটি কেন্দ্র করে কেচি দিয়ে হামলা, যুবক আহত

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর কলাপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চুল কাটার কেচি দিয়ে হামলার ঘটনায় মুছা হাওলাদার নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আহত মুছা হাওলাদার (২৫) কুমিরমারা গ্রামের আব্দুর রহিম হাওলাদারের ছেলে। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/22/বাঙলা-ক্লাব-স্পোর্টিস-এন/

আহতের বড় ভাই সোহেল হাওলাদার জানান, মুছা চুল কাটাতে পাখিমারা বাজারের নিজামের সেলুনে গেলে সবুজের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সবুজ ও সুমন মিলে তাকে মারধর করে। হত্যার উদ্দেশ্যে মুছার পেটে কেচি ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করলে তিনি হাত দিয়ে বাধা দেন। এতে কেচিটি তার হাত ভেদ করে গুরুতর জখম হয়।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/22/সিরাজগঞ্জে-রাস্তা-অবরোধ/

এ ঘটনায় মস্তফাপুর গ্রামের আব্দুর রাজ্জাক হাওলাদারের ছেলে সবুজ ও সুমনকে দায়ী করেছেন ভুক্তভোগীর পরিবার। আহতের মা ও বড় বোন হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তবে অভিযুক্ত সবুজ অভিযোগ অস্বীকার করে বলেন, আমার সাথে কথা কাটাকাটি হয়েছে, কিন্তু কেচি দিয়ে আঘাতের ব্যাপারে আমি কিছুই জানিনা। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম জানান, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

পটুয়াখালীর কলাপাড়ায় সামান্য কথা কাটাকাটি কেন্দ্র করে কেচি দিয়ে হামলা, যুবক আহত

আপডেট সময় : ১১:২৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬