ঢাকা ০৪:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

শাহজাদপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ

মোঃ ইসমাইল হোসেন পিয়াল, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:১৪:১৫ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬ ১৯০ বার পড়া হয়েছে

দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে মানবিক সহায়তা হিসেবে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। রবিবার (দুপুরে) আয়োজিত এই সহায়তা বিতরণ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন এলাকার অসহায় ও নিম্নআয়ের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/22/বিএনপি-মানুষের-কল্যাণের/

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী প্রফেসর ড. এম. এ. মুহিত, এমপি। তিনি নিজ হাতে উপকারভোগীদের মাঝে বস্ত্র ও নগদ অর্থ তুলে দেন। এ সময় তিনি বলেন, সরকারের পক্ষ থেকে সবসময়ই অসহায় ও দরিদ্র মানুষের পাশে থাকার চেষ্টা করা হচ্ছে, যাতে তারা ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে পারে। তিনি আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের মানবিক উদ্যোগের অংশ হিসেবে এই সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/22/মুহূর্তের-ঘূর্ণিঝড়ে-লণ্/

অনুষ্ঠানে প্রতিমন্ত্রীর সহধর্মিণী ফাহমিদা মুহিতও উপস্থিত ছিলেন এবং উপকারভোগীদের খোঁজখবর নেন। এ সময় আরও উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসফিকা হোসেন, শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ। এছাড়াও উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল জব্বার, সাংগঠনিক সম্পাদক আমীর হোসেন সবুজ, পৌর বিএনপির সাবেক সভাপতি ইমদাদুল হক নওশাদ এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কে. এম. রায়হান উদ্দিন প্রমুখ। অনুষ্ঠান শেষে উপকারভোগীরা সরকারের এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এই সহায়তা তাদের ঈদের আনন্দকে আরও আনন্দমুখর করে তুলেছে। স্থানীয়রা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

শাহজাদপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ

আপডেট সময় : ০৫:১৪:১৫ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬