ঢাকা ০১:১৯ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
পশ্চিমবঙ্গের পান্ডুয়া মাঠে গরু নিয়ে গিয়ে বজ্রপাতে ১ জন নিহত! মুম্বইয়ের ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল গাড়ি, ২ জন নিহত শিল্প বর্জ্যের বিষাক্ত দূষণে বিপর্যস্ত বসুন্দিয়া ও আশপাশের জনজীবন মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মানে আনোয়ার ইব্রাহিমের মধ্যাহ্নভোজ শূন্য পদ ৪ লাখ ৬৮ হাজারের বেশি: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে তারেক রহমান মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলতে আনোয়ার ইব্রাহিমকে অনুরোধ প্রধানমন্ত্রীর ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ তিস্তার ভয়াবহ ভাঙনে হুমকিতে মহিপুর সেতু, ঝুঁকিতে রংপুর-কাকিনা সড়ক আলমডাঙ্গায় মাদকসেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

ভিসির গেইটে যত লাথি মারা হয়েছে, এই মানুষটাকে বিপদে ফেলেছি: রাকসু জিএস

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৫:৪৮:১৭ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬ ১২৮ বার পড়া হয়েছে

ভিসির গেইটে যত লাথি মারা হয়েছে, এই মানুষটাকে বিপদে ফেলেছি: রাকসু জিএস

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাবেক উপাচার্য ড. সালেহ হাসান নকীবের বিদায় ঘিরে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার। শুক্রবার (২০ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ প্রতিক্রিয়া জানান তিনি। আম্মার স্বীকার করেন, গত দেড় বছরে তার বিভিন্ন কর্মকাণ্ডের কারণে উপাচার্যকে একাধিকবার বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে। তিনি লেখেন, ‘প্রত্যেকবার আমার জন্য বিপদে পড়তে হয়েছে এই মানুষটাকে।’

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/05/দারুস-সুন্নাত-সিদ্দীকিয়/

আম্মার উল্লেখ করেন, রাকসুর সদ্য বিদায়ী সভাপতির বিদায়ের মুহূর্ত তাকে ভীষণভাবে নাড়া দিয়েছে। নিজের কর্মকাণ্ড নিয়ে আত্মসমালোচনা করে তিনি বলেন, ‘ভিসির গেইটে যত লাথি মারা হয়েছে, যতবার এই মানুষটাকে বিপদে ফেলেছি-আমি হয়তো তার জীবনের ছাত্র নামের এক আপদ হিসেবেই ছিলাম।’ তিনি স্বীকার করেন, পরিবর্তন আনার প্রয়াসে অনেক সময় নিয়ম ভেঙেছেন, এমনকি বেয়াদবি ও রূঢ় আচরণের মধ্য দিয়েও এগিয়েছেন। তার দাবি, এসব কর্মকাণ্ডের পেছনে কোনো অসৎ উদ্দেশ্য ছিল না।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/19/প্রাথমিক-শিক্ষায়-ভর্তি/

আম্মার লেখেন, আমি হয়তো ক্যাম্পাস ছেড়ে চলে যাব, অনেকেই স্বস্তি পাবে। কিন্তু স্যার মনে রাখবেন, এই ছেলেটার বিন্দুমাত্র অসৎ উদ্দেশ্য ছিল না-এটা আল্লাহ সাক্ষী। বিদায়ী উপাচার্যের ভবিষ্যৎ জীবনের সফলতা কামনা করে তিনি বলেন, গবেষণা ও একাডেমিক জীবনে যেন তিনি আরও এগিয়ে যেতে পারেন-এ কামনাই করেন। একই সঙ্গে নিজের জন্যও দোয়া চান তিনি। প্রসঙ্গত, রাবি উপাচার্য হিসেবে দায়িত্ব পালন শেষে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন ড. সালেহ হাসান নকীব। তার বিদায়কে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়জুড়ে নানা প্রতিক্রিয়া দেখা গেলেও, আম্মারের এই স্বীকারোক্তিমূলক পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে আলাদা করে দৃষ্টি কেড়েছে।

নিউজটি শেয়ার করুন

ভিসির গেইটে যত লাথি মারা হয়েছে, এই মানুষটাকে বিপদে ফেলেছি: রাকসু জিএস

আপডেট সময় : ০৫:৪৮:১৭ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬