ঢাকা ১১:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
তিস্তার ভয়াবহ ভাঙনে হুমকিতে মহিপুর সেতু, ঝুঁকিতে রংপুর-কাকিনা সড়ক আলমডাঙ্গায় মাদকসেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড তামিলনাড়ুর কারখানায় গ্যাস লিক! মৃত অন্তত ৭, আহত ৬৭ দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬৩৩ পরিবারের মুখে স্বস্তির হাসি: আলমডাঙ্গায় নগদ অর্থ ও খাদ্যশস্য বিতরণ মাদারগঞ্জে জাতীয় ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত ইউপি চেয়ারম্যানের কিশোরগ্যাং কর্তৃক হামলার শিকার চ্যানেল ওয়ান’র রিপোর্টার অপু রংপুর নগরজুড়ে ঝুলন্ত অবৈধ তারের জঞ্জাল, নানা ঝুঁকিসহ ভয়ংকর দুর্ঘটনার আশংকা নান্দাইলে ইউপি নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব ওয়ালীউল্লাহর মতবিনিময় সভা রায়গঞ্জে সোনাখাড়া ইউনিয়নে টিআর-কাবিটা-কাবিখা প্রকল্পে অনিয়মের অভিযোগ  ময়নাগুড়িতে দাঁড়িয়ে থাকা ট্রাকে সজোরে ধাক্কা বাসের ! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৫

ঢাবির টিএসসিতে চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের মিলনমেলা ও সাংস্কৃতিক সন্ধ্যা

বশিরুল আলম, স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ১০:৫০:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ ১০৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর প্রাণকেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়-এর ঐতিহ্যবাহী টিএসসি অডিটোরিয়াম-এ অনুষ্ঠিত হলো চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের মিলনমেলা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যা। প্রবাস ও দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের এই আয়োজন ছিল আনন্দ, স্মৃতিচারণ এবং পারস্পরিক বন্ধন দৃঢ় করার এক অনন্য উদ্যোগ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গার কৃতি সন্তান, চুয়াডাঙ্গা জেলা ছাত্র কল্যাণ সমিতি-এর স্বপ্নদ্রষ্টা ও প্রধান পৃষ্ঠপোষক, সাহিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং NRB World ও Bangladesh Business Chamber of Singapore (BDCham)-এর প্রেসিডেন্ট আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক। তিনি তার বক্তব্যে বলেন, চুয়াডাঙ্গার শিক্ষার্থীরা দেশের বিভিন্ন স্থানে নিজেদের মেধা ও যোগ্যতার স্বাক্ষর রাখছে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/16/আওয়ামী-লীগের-আমলের-হয়র/

এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও নেটওয়ার্ক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি তরুণদের দক্ষতা উন্নয়ন, নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃবৃন্দসহ ঢাকায় অধ্যয়নরত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। মিলনমেলার পরপরই অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা, যেখানে গান, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশনায় মুগ্ধ হন উপস্থিত দর্শকরা।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/16/আজ-ওসমানী-মিলনায়তনে-স্ব/

আয়োজকরা জানান, ভবিষ্যতেও চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ জোরদার এবং সামাজিক-সাংস্কৃতিক উন্নয়নের লক্ষ্যে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ঢাবির টিএসসিতে চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের মিলনমেলা ও সাংস্কৃতিক সন্ধ্যা

আপডেট সময় : ১০:৫০:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬