ঢাকা ০৯:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
তিস্তার ভয়াবহ ভাঙনে হুমকিতে মহিপুর সেতু, ঝুঁকিতে রংপুর-কাকিনা সড়ক আলমডাঙ্গায় মাদকসেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড তামিলনাড়ুর কারখানায় গ্যাস লিক! মৃত অন্তত ৭, আহত ৬৭ দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬৩৩ পরিবারের মুখে স্বস্তির হাসি: আলমডাঙ্গায় নগদ অর্থ ও খাদ্যশস্য বিতরণ মাদারগঞ্জে জাতীয় ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত ইউপি চেয়ারম্যানের কিশোরগ্যাং কর্তৃক হামলার শিকার চ্যানেল ওয়ান’র রিপোর্টার অপু রংপুর নগরজুড়ে ঝুলন্ত অবৈধ তারের জঞ্জাল, নানা ঝুঁকিসহ ভয়ংকর দুর্ঘটনার আশংকা নান্দাইলে ইউপি নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব ওয়ালীউল্লাহর মতবিনিময় সভা রায়গঞ্জে সোনাখাড়া ইউনিয়নে টিআর-কাবিটা-কাবিখা প্রকল্পে অনিয়মের অভিযোগ  ময়নাগুড়িতে দাঁড়িয়ে থাকা ট্রাকে সজোরে ধাক্কা বাসের ! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৫

উপবৃত্তি পেতে ২০ জুনের মধ্যে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট ভ্যালিডেশন বাধ্যতামূলক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:৩২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ ৫৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচির (এইচএসপি) ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি ও সমমানের উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট অভিভাবকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে যাচাই বা ‘ভ্যালিডেশন’ করার নির্দেশ দিয়েছে সরকার।

বুধবার (১৭ জুন) প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের জারি করা এক অফিস আদেশে দেশের সব উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের এ নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনায় বলা হয়েছে, আগামী ২০ জুনের মধ্যে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট ভ্যালিডেশন সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন না হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর উপবৃত্তি বিতরণ কার্যক্রম সাময়িকভাবে স্থগিত হয়ে যেতে পারে।

শিক্ষা সহায়তা ট্রাস্ট জানিয়েছে, সমন্বিত উপবৃত্তি কর্মসূচির সফটওয়্যারে যেসব শিক্ষার্থীর অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট এখনো যাচাই করা হয়নি, তাদের তথ্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান থেকে হালনাগাদ করতে হবে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/11/ঢাবির-সহকারী-প্রক্টর-পদ-ছ/

এ লক্ষ্যে সফটওয়্যারের ‘মোবাইল ব্যাংক তথ্য আপডেট’ অপশন আগামী ২০ জুন পর্যন্ত উন্মুক্ত রাখা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এই সময়ের মধ্যেই প্রয়োজনীয় তথ্য সংশোধন ও আপডেটের কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়, সফটওয়্যারে শিক্ষার্থীর অভিভাবকের যে জাতীয় পরিচয়পত্র নম্বর সংরক্ষিত রয়েছে, সেই একই এনআইডি দিয়ে উপবৃত্তির জন্য ব্যবহৃত সিম নিবন্ধিত থাকতে হবে। পাশাপাশি ওই এনআইডির মাধ্যমেই খোলা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট (বিকাশ, নগদ, রকেট, উপায়, এমক্যাশসহ অন্যান্য) সক্রিয় থাকতে হবে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/09/আলিম-পরীক্ষার-সব-কেন্দ্র/

উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট ভ্যালিডেশনের বিস্তারিত নিয়মাবলি সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। শিক্ষার্থী ও অভিভাবকদের দ্রুত প্রয়োজনীয় তথ্য যাচাই ও হালনাগাদ করার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

উপবৃত্তি পেতে ২০ জুনের মধ্যে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট ভ্যালিডেশন বাধ্যতামূলক

আপডেট সময় : ১২:৩২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬