আলমডাঙ্গায় এসএসসি ’৮৯ ব্যাচের বন্ধু সংগঠন ‘ফেইথ’-এর ত্রি-বার্ষিক কমিটি গঠন: সভাপতি অপু মোল্লা, সাধারণ সম্পাদক লাল্টু
- আপডেট সময় : ১১:৪২:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬ ২০২ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এসএসসি ১৯৮৯ ব্যাচভিত্তিক বন্ধু সংগঠন “ফেইথ”–এর নতুন ত্রি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের সাবেক সভাপতি আয়ুর আলীর মৃত্যুজনিত কারণে পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করে সর্বসম্মতিক্রমে নতুন এই কমিটি অনুমোদন দেওয়া হয়। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম (অপু মোল্লা)। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আনিছুজ্জামান (আনিছ) ও মহাসিন আলী। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আরিফুল হক (লাল্টু) এবং সহ-সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন দেলোয়ার হোসেন।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/23/ঈদের-দিনে-রক্তাক্ত-ছত্রপ/
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন—অর্থ সম্পাদক মোঃ মুদাচ্ছের রহমান (দিলু), তথ্য ও প্রচার সম্পাদক মোঃ বশিরুল আলম, ধর্মীয় সম্পাদক মীর শফিকুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ আমিনুন ইসলাম ও সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইদুর রহমান (স্বাধীন), ক্রীড়া সম্পাদক মোঃ রবিউল আলম, দপ্তর সম্পাদক মোঃ শাহিন, রাজনৈতিক সম্পাদক সোহেল এবং সাংস্কৃতিক সম্পাদক লিটু। নির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন মুস্তাক হোসেন, আনোয়ার হোসেন, আব্দুল হান্নান, মুস্তাক আহাম্মেদ (সেনা) ও মাসুদ রানা (রানা)।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/22/বধ্যভূমির-পবিত্রতা-প্রশ্/
এছাড়া উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন কামরুজ্জামান ভোটন, আব্দুল্লাহ-আল মামুন (সোহেল), আব্দুল্লাহ টিপু সুলতান (টিপু), হাসিবুল ইসলাম, আনারুল, আশরাফুল, খোন্দকার এনায়েতুস সালেহীন খসরু, মাকানুর রহমান, তৌফিকুর রহমান (দিপু) এবং বজলুর রহমান। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, বন্ধু সংগঠন “ফেইথ” দীর্ঘদিন ধরে আলমডাঙ্গায় বন্ধুত্বের বন্ধন অটুট রাখা, সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি এবং মানবিক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। নতুন কমিটি সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত, গতিশীল ও জনকল্যাণমুখী করতে সক্রিয়ভাবে কাজ করবে। তারা প্রয়াত সভাপতি আয়ুর আলী–র স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁর আদর্শ ও মানবিক চেতনা ধারণ করে সংগঠনকে সামনে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।




















