ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি মাসুদ পারভেজ রাসেল দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে ২,২১৬ টাকা বৃদ্ধি উতরপ্রদেশের যমুনায় নৌকাডুবি! নিখোঁজ ৬ হাউসপুরে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি মাসুদ পারভেজ রাসেল ১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ আধুনিক ডেইরি ব্যবস্থাপনায় নারী খামারিদের প্রশিক্ষণ দিল ব্র্যাক ‘প্রথম ভালোবাসা নিয়ে ভাইরাল হতে চাই না,’ জানালেন তানজিয়া জামান মিথিলা মেরির মূর্তি অবমাননা বিজেপির জয়ে বিএনপি নেতার অভিনন্দন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

ঈদের দিনে রক্তাক্ত ছত্রপাড়া: ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ৩, আতঙ্কে গ্রামবাসী

সিনিয়র স্টাফ রিপোর্টার, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা):
  • আপডেট সময় : ১১:৩৩:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬ ১১৯ বার পড়া হয়েছে

ঈদের দিনে রক্তাক্ত ছত্রপাড়া

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ম্লান করে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নের ছত্রপাড়া গ্রামে ঘটেছে এক মর্মান্তিক ও রক্তক্ষয়ী ঘটনা। একটি সাধারণ ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া ও চরম আতঙ্ক।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের নামাজ শেষে একটি ফেসবুক পোস্ট নিয়ে এলাকার এক কলেজ ছাত্রের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন স্থানীয় এক ব্যক্তি সালাম ডাক্তার ও তার সহযোগীরা। একপর্যায়ে বিষয়টি তীব্র আকার ধারণ করলে অভিযুক্তরা কয়েকজনকে নিয়ে ওই ছাত্রের বাড়িতে গিয়ে হামলা চালায়। এতে ওই ছাত্রসহ তার পরিবারের সদস্যরা আহত হন।পরবর্তীতে স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি সাময়িকভাবে নিয়ন্ত্রণে এলেও ঘটনাটি কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/22/বধ্যভূমির-পবিত্রতা-প্রশ্/

অভিযোগ রয়েছে, পরে প্রতিপক্ষের ওপর হামলার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র নিয়ে পুনরায় সংঘবদ্ধ হয় একদল লোক। এ সময় প্রতিপক্ষের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। সংঘর্ষে গুরুতর আহত হন নিজাম উদ্দীন কাজী (৭০), তার নাতি শিমুল হোসেন (২০) এবং কুবীর কাজী। প্রত্যক্ষদর্শীরা জানান, শিমুল তার স্বজনকে রক্ষা করতে এগিয়ে গেলে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় নিজাম উদ্দীন ঘটনাস্থলেই মারা যান। পরে কুষ্টিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিমুল হোসেনের মৃত্যু হয়। এদিকে গুরুতর আহত কুবীর কাজীকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে ঢাকায় স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/22/সবার-জন্য-ঈদের-খুশি-শিশুদ/

এ ঘটনায় গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবার ও স্থানীয়রা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এই ঘটনার পেছনেও সেই বিরোধের প্রভাব থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।। এলাকাবাসীর দাবি, ঈদের মতো পবিত্র দিনে এমন নৃশংস হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দ্রুত বিচার নিশ্চিত করে এলাকায় শান্তি ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন তারা।

নিউজটি শেয়ার করুন

ঈদের দিনে রক্তাক্ত ছত্রপাড়া: ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ৩, আতঙ্কে গ্রামবাসী

আপডেট সময় : ১১:৩৩:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬