আগরতলা রেলস্টেশনে পুলিশের জালে অস্ত্র সহ ১ যুবক গ্রেফতার
- আপডেট সময় : ০৯:১৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ ১১৯ বার পড়া হয়েছে
ত্রিপুরা রাজ্যের আগরতলা রেলওয়ে স্টেশনে জিআরপিএস থানার পুলিশের অভিযানে ফের বড়সড় সাফল্য। মঙ্গলবার (২৪ মার্চ ) সকালে স্টেশনে রুটিন তল্লাশি চালানোর সময় সন্দেহভাজন এক যুবককে আটক করে পুলিশ।
তল্লাশিতে তার কাছ থেকে একটি পিস্তল, ২টি ম্যাগাজিন এবং ২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। ধৃত যুবকের নাম সুব্রত রায়। বাড়ি মধুপুর থানা এলাকায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে, বিহার থেকে রেল পথে এই আগ্নেয়াস্ত্র নিয়ে সে আগরতলায় এসেছিল এবং মধুপুর এলাকায় তা চড়া দামে বিক্রির পরিকল্পনা ছিল তার। জিআরপিএস ওসি রাজু ভৌমিক বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। খবর পেয়ে ফরেনসিক এবং বিএফ টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত করেন।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/23/কালবৈশাখীর-ক্ষতচিহ্নে-মা/
পুলিশ জানিয়েছে, ধৃতকে বুধবার (২৫ মার্চ ) পুলিশি রিমান্ডের আরেদন জানিয়ে আদালতে সোর্পদ করা হবে। রেলওয়ে স্টেশনের নিরাপত্তা আরও জোরদার করার পাশাপাশি এই অস্ত্র পাচার চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।




















