ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি মাসুদ পারভেজ রাসেল দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে ২,২১৬ টাকা বৃদ্ধি উতরপ্রদেশের যমুনায় নৌকাডুবি! নিখোঁজ ৬ হাউসপুরে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি মাসুদ পারভেজ রাসেল ১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ আধুনিক ডেইরি ব্যবস্থাপনায় নারী খামারিদের প্রশিক্ষণ দিল ব্র্যাক ‘প্রথম ভালোবাসা নিয়ে ভাইরাল হতে চাই না,’ জানালেন তানজিয়া জামান মিথিলা মেরির মূর্তি অবমাননা বিজেপির জয়ে বিএনপি নেতার অভিনন্দন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

চুয়াডাঙ্গায় সংঘবদ্ধ ধর্ষণ: পুলিশ সুপারের নির্দেশনায় দ্রুত অভিযানে ৬ আসামি গ্রেফতার

বশিরুল আলম, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা:
  • আপডেট সময় : ১২:২৭:০১ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে

পুলিশ সুপারের নির্দেশনায় দ্রুত অভিযানে ৬ আসামি গ্রেফতার

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চুয়াডাঙ্গায় সংঘবদ্ধ ধর্ষণের এক নৃশংস ঘটনায় দ্রুত অভিযানে ৬ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সুপারের সরাসরি নির্দেশনায় পরিচালিত এই অভিযানে ঘটনার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্তদের আইনের আওতায় আনা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা সদর থানাধীন সাতগাড়ী এলাকার এক নারী ভিকটিম থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়, একই এলাকার বাসিন্দা কবিতা (৩০) কৌশলে ভিকটিমের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলে এবং পূর্ব পরিচয়ের সুযোগ নিয়ে তাকে ফুসলিয়ে চুয়াডাঙ্গা বড়বাজারে নিয়ে যায়। পরে পূর্ব পরিকল্পনা অনুযায়ী কবিতা তার আত্মীয় আব্দুস সালামকে সেখানে ডেকে নেয়। পরবর্তীতে কবিতা ও ভিকটিমকে একটি ইজিবাইকে তুলে বিভিন্ন অজুহাতে ঘোরানোর কথা বলে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের দিকে নিয়ে যাওয়া হয়। এক পর্যায়ে আলমডাঙ্গা থানাধীন খাদিমপুর এলাকার একটি নির্জন স্থানে ইজিবাইক থামিয়ে চালককে বিদায় করে দেওয়া হয়। এরপর দেশীয় অস্ত্রের মুখে ভিকটিমকে জিম্মি করে একটি আমবাগানে নিয়ে গিয়ে ২৫ মার্চ রাত আনুমানিক ১০টার দিকে আসামিরা সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। ঘটনার পর ভিকটিমকে ভয়ভীতি প্রদর্শন করে বিষয়টি গোপন রাখার চেষ্টা করা হয়। পরে তাকে চুয়াডাঙ্গা বড়বাজারে নামিয়ে দেওয়া হয়। বাড়িতে ফিরে ভিকটিমের শারীরিক অবস্থার অবনতি দেখে তার স্বামী জিজ্ঞাসাবাদ করলে তিনি পুরো ঘটনা প্রকাশ করেন।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/29/মুকসুদপুরে-পেট্রোল-অকটেন/

পরবর্তীতে ভিকটিম বাদী হয়ে আলমডাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৯(৩)/৩০ ধারায় মামলা (নং-৩৪, তারিখ-২৮ মার্চ ২০২৬) দায়ের করেন। ঘটনার গুরুত্ব বিবেচনায় চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান তাৎক্ষণিকভাবে জড়িতদের গ্রেফতারের নির্দেশ দেন। তার নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে চুয়াডাঙ্গা সদর থানা ও আলমডাঙ্গা থানার যৌথ টিম অভিযান চালায়। চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশনস) অনুপ দাস এবং আলমডাঙ্গা থানার পাঁচকমলাপুর ক্যাম্প ইনচার্জ এসআই আহম্মদ আলীর সমন্বয়ে পরিচালিত অভিযানে ২৮ মার্চ ভোর ৪টার দিকে নিজ নিজ বাড়ি থেকে ৬ জন আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো— মিজান (৩৪), সামাদ আলী (২৫), আদম আলী (৩৪), শাহজাহান (৪৫), আব্দুস সালাম (২৬) এবং কবিতা (৩০)। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

চুয়াডাঙ্গায় সংঘবদ্ধ ধর্ষণ: পুলিশ সুপারের নির্দেশনায় দ্রুত অভিযানে ৬ আসামি গ্রেফতার

আপডেট সময় : ১২:২৭:০১ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬