সর্বশেষ:
ভারতের দিল্লিতে গ্রেফতার লস্কর -ই-তইবার’ র জঙ্গি
সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ
- আপডেট সময় : ১২:১০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ ৭০ বার পড়া হয়েছে
ভারতের রাজধানী দিল্লি সীমান্তের কাছে গ্রেফতার এক জঙ্গি। সোমবার (৩০ মার্চ ) সন্ত্রাসবাদী সংগঠন লস্কর- ই- তইবার সদস্য শাব্বির আহমেদ লোহকে গ্রেফতার করে দিল্লি পুলিশ।
শাব্বির নিজের পরিচয দিত রাজা বলে্। শাব্বির কাশ্মীরের শ্রীনগরের কঙ্গন এলাকার বাসিন্দা। পুলিশ সংবাদ মাধ্যমকে জানায়, রাজা বাংলাদেশে বসে ভারতের বিরুদ্ধে জঙ্গি আক্রমণের পরিকল্পনা করছিল। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর মদতে, লস্করের এই ভারত বিরোধী চক্রান্ত চলছিল।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/30/গুপ্তচরবৃত্তির-অভিযোগে-র/
রাজার মূল কাজ ছিল ভারতে হামলার জন্য বাংলাদেশিদের সন্ত্রাসীবাদী সংগঠনে নিয়োগ করা। শাব্বির ওরফে রাজা একজন দক্ষ জঙ্গি। তার প্রশিক্ষণ হয় এক জঙ্গি ক্যাম্পে। গত ২০ বছর ধরে দেশ বিদেশের বড়সড় জঙ্গিদের সঙ্গে তার ওঠা বসি।

























