ঢাকা ০৫:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

দোয়ারাবাজারে সাঁকুতে ভর করে চলাচল – চরম দুর্ভোগে দেওয়ান নগরবাসী

মোঃ আবু বকর, সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১২:০৪:১০ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬ ৮৯ বার পড়া হয়েছে

দোয়ারাবাজারে সাঁকুতে ভর করে চলাচল - চরম দুর্ভোগে দেওয়ান নগরবাসী

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের দেওয়ান নগর গ্রামের মানুষ এখনো প্রাচীন সময়ের মতো ঝুঁকিপূর্ণ সাঁকু ব্যবহার করে দৈনন্দিন চলাচল করতে বাধ্য হচ্ছেন। আধুনিক যোগাযোগ ব্যবস্থার এই যুগেও একটি স্থায়ী সেতুর অভাবে এলাকাবাসীর ভোগান্তি চরম আকার ধারণ করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দেওয়ান নগর মডেল হাই স্কুল থেকে মোকাম বাজার পর্যন্ত পান্ডারখালের শাখা খালের উপর কোনো স্থায়ী সেতু না থাকায় প্রতিদিন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষসহ সাধারণ জনগণকে জীবনের ঝুঁকি নিয়ে অস্থায়ী সাঁকু পার হতে হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে খালের পানি বৃদ্ধি পেলে এই দুর্ভোগ কয়েকগুণ বেড়ে যায়, যা এলাকাবাসীর জন্য এক নিত্যদিনের আতঙ্কে পরিণত হয়েছে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/01/কুলাউড়া-আছুরি-ঘাটে-ঝড়ে/

এ বিষয়ে হাফিজ মোঃ আতাউর রহমান, মোঃ গৌছ আলী, মোঃ আসমত আলী, মোঃ রমজান আলীসহ স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এই সমস্যা চলমান থাকলেও এখনো কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। তারা দ্রুত এই স্থানে একটি পাকা সেতু নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার অরূপ রতন সিংহ জানান, দেওয়ান নগর এলাকাবাসীর পক্ষ থেকে আনুষ্ঠানিক আবেদন পেলে বিষয়টি সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/01/গণঅভ্যুত্থানের-পর-ভয়ভীত/

এলাকাবাসীর প্রত্যাশা, দ্রুত সময়ের মধ্যে একটি স্থায়ী সেতু নির্মিত হলে দীর্ঘদিনের এই দুর্ভোগ থেকে মুক্তি মিলবে এবং এলাকার যোগাযোগ ব্যবস্থায় আসবে কাঙ্ক্ষিত উন্নয়ন।

নিউজটি শেয়ার করুন

দোয়ারাবাজারে সাঁকুতে ভর করে চলাচল – চরম দুর্ভোগে দেওয়ান নগরবাসী

আপডেট সময় : ১২:০৪:১০ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬