ঢাকা ০৪:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

ইন্দোনেশিয়ায় ৭.৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় : ১১:০৭:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬ ৬৭ বার পড়া হয়েছে

ইন্দোনেশিয়ায় ৭.৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলের উত্তর মালুক্কা সাগরে তেরনাতে শহরের উপকূলে ৭.৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে একাধিক বাড়িঘর ভেঙে পড়েছে এবং অঞ্চলজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এর পরপরই আশপাশের দ্বীপগুলোতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/31/গুয়াহাটি-মেডিক্যাল-কলেজ/

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে এই ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্প উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৫ কিলোমিটার গভীরে। ভূমিকম্পটির উপকেন্দ্র তেরনাতে শহর থেকে প্রায় ১২৭ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/31/আসামের-তিনসুকিয়ায়-মাশর/

মার্কিন সুনামি সতর্কতা কেন্দ্রের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উপকেন্দ্র থেকে ১ হাজার কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে থাকা ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও মালয়েশিয়ার উপকূলে সুনামির ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে ইন্দোনেশিয়ার কিছু উপকূলে স্বাভাবিক জোয়ারের চে য়েও এক মিটার পর্যন্ত উঁচু ঢেউ ওঠার পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া জাপান, তাইওয়ান, পাপুয়া নিউগিনি ও গুয়ামের উপকূলে সমুদ্রপৃষ্ঠের সামান্য পরিবর্তনের সম্ভাবনা থাকলেও বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই বলে জানিয়েছে সংশ্লিষ্ট দেশগুলোর আবহাওয়া সংস্থা।

নিউজটি শেয়ার করুন

ইন্দোনেশিয়ায় ৭.৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প

আপডেট সময় : ১১:০৭:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬