ঢাকা ০৮:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

ফেসবুককেন্দ্রিক ‘সাংবাদিকতা’ – খোকসায় নৈতিকতার চরম অবক্ষয়

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:৫৩:২৭ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬ ১৬১ বার পড়া হয়েছে

ফেসবুককেন্দ্রিক ‘সাংবাদিকতা’ - খোকসায় নৈতিকতার চরম অবক্ষয়

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুষ্টিয়ার খোকসা উপজেলায় সাংবাদিকতার নামে চলছে অপসাংবাদিকতা। প্রাতিষ্ঠানিক স্বীকৃতি বা পেশাগত মানদণ্ড ছাড়াই কিছু ব্যক্তি নিজেদের সাংবাদিক পরিচয়ে দাপিয়ে বেড়াচ্ছে উপজেলার বিভিন্ন এলাকা।

সাংবাদিকতার মূল নীতিমালা ও দায়িত্ববোধ উপেক্ষা করে তারা সামান্য কিছু ইতিবাচক সংবাদ প্রকাশ করলেও অধিকাংশ ক্ষেত্রে অর্থের বিনিময়ে ব্যক্তি বা গোষ্ঠীর প্রচারণা চালানো এবং সামাজিক যোগাযোগমাধ্যম—বিশেষ করে ফেসবুককেন্দ্রিক আয়ের উদ্দেশ্যে এই পেশায় যুক্ত হচ্ছে। ফলে সংবাদপেশার বিশ্বাসযোগ্যতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/04/সিরাজগঞ্জে-রায়গঞ্জে-বিন/

সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, সংবেদনশীল ঘটনাগুলো—যেমন পর/কী/য়া, ধ/র্ষ/ণে/র চেষ্টা কিংবা ব্যক্তিগত সম্পর্কসংক্রান্ত অভিযোগ প্রকাশের ক্ষেত্রে ন্যূনতম নৈতিকতা ও গোপনীয়তা রক্ষা করা হচ্ছে না। ভুক্তভোগীদের পরিচয় গোপন না রাখা, এমনকি নারীদের মুখমণ্ডল ব্লার না করে প্রকাশ করা হচ্ছে, যা একদিকে মানবাধিকার লঙ্ঘন, অন্যদিকে সামাজিকভাবে ভুক্তভোগীদের আরও বিপদের মুখে ঠেলে দিচ্ছে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/04/কেরানিগঞ্জে-গ্যাস-লাইটার/

এই ধরনের অপসাংবাদিকতার কারণে মূলধারার পেশাদার সাংবাদিকরা পড়ছেন চরম বিব্রতকর অবস্থায়। নিজেদের মান-সম্মানের ভয়ে অনেকেই প্রকাশ্যে এসব অনিয়মের বিরুদ্ধে কথা বলতে পারছেন না। একইসঙ্গে প্রশাসনের নীরব ভূমিকাও প্রশ্নের জন্ম দিচ্ছে। সচেতন মহলের মতে, সাংবাদিকতার মতো গুরুত্বপূর্ণ পেশাকে সুরক্ষিত রাখতে হলে এসব অপতৎপরতার বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ জরুরি। পাশাপাশি গণমাধ্যমের নৈতিকতা ও পেশাগত মানদণ্ড নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সক্রিয় ভূমিকা সময়ের দাবি।

নিউজটি শেয়ার করুন

ফেসবুককেন্দ্রিক ‘সাংবাদিকতা’ – খোকসায় নৈতিকতার চরম অবক্ষয়

আপডেট সময় : ০৪:৫৩:২৭ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬