ঢাকা ০৪:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

বিমানবাহিনীর বার্ষিক মহড়া ‘আকাশ বিজয়–২০২৬’ শুরু রোববার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:২৫:৪০ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে

বিমানবাহিনীর বার্ষিক মহড়া ‘আকাশ বিজয়–২০২৬’ শুরু রোববার

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ বিমানবাহিনীর সার্বিক যুদ্ধ সক্ষমতা যাচাই এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও সুদৃঢ় করতে শুরু হচ্ছে বার্ষিক মহড়া ‘আকাশ বিজয়–২০২৬’। বাংলাদেশ বিমান বাহিনী-এর এই গুরুত্বপূর্ণ মহড়া আগামীকাল রোববার থেকে শুরু হয়ে চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে, দেশের সব বিমান ঘাঁটি ও ইউনিটে একযোগে এই মহড়া পরিচালিত হবে। মহড়ার মূল লক্ষ্য হচ্ছে বিমানবাহিনীর আকাশ প্রতিরক্ষা কার্যক্রমের সক্ষমতা মূল্যায়ন এবং আধুনিক যুদ্ধকৌশলের উন্নয়ন। পাঁচ দিনব্যাপী এই মহড়ায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে এয়ার ডিফেন্স কৌশল, সমন্বিত অপারেশন এবং দ্রুত প্রতিক্রিয়া ব্যবস্থার ওপর।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/02/ব্যক্তিগত-কারণ-দেখিয়ে-স/

মহড়া চলাকালীন বৈমানিকরা আকাশ যুদ্ধের বিভিন্ন জটিল কৌশল বাস্তব প্রশিক্ষণের মাধ্যমে অনুশীলন করবেন, যা ভবিষ্যৎ যুদ্ধ পরিস্থিতিতে কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। এতে অংশ নিচ্ছে বিমানবাহিনীর সকল যুদ্ধবিমান, পরিবহন বিমান, হেলিকপ্টার, রাডার ইউনিট এবং সারফেস-টু-এয়ার মিসাইল ইউনিট।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/04/সন্ধ্যা-৬টার-বদলে-রাত-৮টা/

এছাড়া আধুনিক যুদ্ধক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা আনম্যানড এরিয়াল সিস্টেম বা ড্রোন ব্যবহারের দিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই মহড়ার মাধ্যমে শুধু সক্ষমতা যাচাই নয়, বরং বিমানবাহিনীর পেশাদারিত্ব ও প্রস্তুতিও নতুন উচ্চতায় পৌঁছাবে।

নিউজটি শেয়ার করুন

বিমানবাহিনীর বার্ষিক মহড়া ‘আকাশ বিজয়–২০২৬’ শুরু রোববার

আপডেট সময় : ১২:২৫:৪০ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬