শরীয়তপুরে পুলিশের অভিযানে গাজাসহ ৪ জন মাদক কারবারি আটক
- আপডেট সময় : ০৩:০১:৩২ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬ ৬৮ বার পড়া হয়েছে
শরীয়তপুরের জাজিরা উপজেলায় পৃথক দুইটি মাদকবিরোধী অভিযানে মোট ২০০ গ্রাম গাঁজাসহ চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩ এপ্রিল) বিকেল ও রাতে জাজিরা থানার দুটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে।
পুলিশ সূত্রে জানা যায়, প্রথম অভিযানটি পরিচালিত হয় গতকাল বিকেল ৫টা ২০ মিনিটে জাজিরা উপজেলার দক্ষিণ বাইকশা এলাকায়। সেখানে মোবারক সিকদারের বাড়ির ভেতরে একটি পরিত্যক্ত ক্লাবঘর থেকে তিনজনকে আটক করা হয়। অপরদিকে,গতকাল রাত ৭টা ১০ মিনিটে সেনেরচর ইউনিয়নের ছোট কৃষ্ণনগর এলাকায় লুৎফর মাদবরের বাড়ির সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/04/চুয়াডাঙ্গায়-নো-কার্ড/
অভিযানকালে গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে সর্বমোট (৫০+৭০+৫০+৩০) গ্রাম, অর্থাৎ ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— মো. ইছাক ফকির (৪৫), পিতা মৃত জহির উদ্দিন ফকির, গ্রাম হরিয়াশা; লুৎফর মাদবর (৩৮), পিতা হামেদ মাদবর, গ্রাম ছোট কৃষ্ণনগর; মো. খালেক সিকদার (৮০), পিতা মৃত আলিফ সিকদার, গ্রাম দক্ষিণ বাইকশা; মো. শরীফ ফকির (৫১), পিতা মৃত আইয়ুব আলী ফকির, গ্রাম উত্তর বাইকশা সকলেই জাজিরা থানার বাসিন্দা।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/04/মাদারগঞ্জে-ঝারকাটা-নদীর/
পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনানুগভাবে জব্দ করা হয়েছে। এ ঘটনায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে। মামলা দুটি হলো—জাজিরা থানার মামলা নং-৬ (তারিখ: ৩ এপ্রিল ২০২৬) ও মামলা নং-৭ (তারিখ: ৪ এপ্রিল ২০২৬), যা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




















