ঢাকা ০৬:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

উত্তরপ্রদেশের লখনউয়ে স্পেশাল টাস্ক ফোর্সের হাতে গ্রেফতার ৪ জঙ্গি 

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১০:৩০:১১ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬ ৭৩ বার পড়া হয়েছে

উত্তরপ্রদেশের লখনউয়ে স্পেশাল টাস্ক ফোর্সের হাতে গ্রেফতার ৪ জঙ্গি 

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের উত্তরপ্রদেশের লখউয়ে জঙ্গি হামলার ছক। যদিও তা বাস্তায়নের আগেই স্পেশাল টাস্ক ফোর্সের হাতে গ্রেফতার ৪ জঙ্গি। সন্দেহভাজন এই জঙ্গির ২ জনের বাড়ি মিরাট ও বাকি ২ জন নয়ডার বাসিন্দা। তদন্তকারীদের দাবি, এই ৪ জনের পাকিস্তানের সঙ্গে যোগ রয়েছে। সেখান থেকে আসা নির্দেশ মেনেই লখনউয়ের চারবাগে বিস্ফোরণের ছক কষছিল এরা।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/02/ইসরায়েলের-হামলায়-ইরানে/

পুলিশের তরফে জানা গেছে, গ্রেফতার হওয়া ৪ জন সাকিব ওরফে ডেভিড (২৫), আরবাব (২০), বিকাশ গেহলওয়াত ওরফে রৌনক (২৭) এবং লোকেশ ওরফে পোপলা পন্ডিত (১৯)। দাবি করা হয়েছে, অভিযুক্তরা অগ্নিসংযোগ বা বিস্ফোরণ মাধ্যমে লখনউ রেললাইনের সিগন্যাল ও সম্পত্তি নষ্টের ষড়যন্ত্র করেছিল। এর জন্য লখনউতে জড়ো হয়েছিল অভিযুক্তরা। গোপন সূত্রে খবর পেয়েই তল্লাশি অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ। সন্দেহভাজনদের কাছ থেকে একটি দাহ্য পদার্থে ভরা ক্যান, ৭টি স্মার্ট ফোন, ২৪টি প্রম্পপ্লেট ও আধার কার্ড উদ্ধার করা হয়েছে। এর মধ্যে মূল অভিযুক্ত পেশায় একজন নাপিত।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/02/ঝালকাঠিতে-জেলের-জালে-ধরা/

এটিএসের তরফে জানা গেছে, সন্দেহভাজন অভিযুক্তরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাকিস্তানি হ্যান্ডেলার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত। এই গোটা চক্রের উদ্দেশ্য ছিল দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও রাজনৈতিক ব্যক্তিত্বদের উপর নজরদারির মাধ্যমে প্রাপ্ত তথ্য পাকিস্তান পাঠানো। গ্রেফতার হওয়া লোকেশকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে এর আগে একাধিক জায়গায় অগ্নিসংযোগ ঘটিয়েছে সে। এবং সে ঘটনার ভিডিও করে পাকিস্তানে পাঠিয়েছে। বিনিময়ে কিউআর কোডের মাধ্যমে টাকা এসেছে তার কাছে।

নিউজটি শেয়ার করুন

উত্তরপ্রদেশের লখনউয়ে স্পেশাল টাস্ক ফোর্সের হাতে গ্রেফতার ৪ জঙ্গি 

আপডেট সময় : ১০:৩০:১১ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬