শিলিগুড়িতে পৃথক ২টি অভিযানে আগ্নেয়াস্ত্র সহ ২ যুবক গ্রেফতার
- আপডেট সময় : ১২:১১:৫১ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে
ভারতের উত্তরবঙ্গের শিলিগুড়িতে পৃথক ২টি অভিযানে আগ্নেয়াস্ত্র সহ ২ যুবক গ্রেফতার হওয়ার চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে।
জানা যায়, শিলিগুড়ির অম্বিকানগর আন্ডারপাস এলাকা থেকে আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড কার্তুজ সহ এক যুবককে গ্রেফতার করলেন এনজেপি থানার পুলিশ। ধৃত যুবকের নাম কার্তিক রায়। শান্তিপাড়া এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে প্রকাশ, বিক্রির উদ্দেশ্যে অভিযুক্ত একটি দেশি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড কার্তুজ নিয়ে এসেছিলেন।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/04/আলমডাঙ্গায়-মাদকবিরোধী-9/
গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ বাহিনী। এরপর তল্লাশি চালিয়ে তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

ঘটনায় গ্রেফতার করা হয় যুবককে। শুক্রবার (৩ এপ্রিল ) ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে। অপরদিকে, শিলিগুড়ির মাটিগাড়া থানা অন্তগর্ত এলাকায় আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেফতার করলেন পুলিশ।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/04/2551/
পুলিশ সূত্রে খবর, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাস্তায় ঘোরাঘুরি করতে থাকা এক যুবককে আটক করে তল্লাশি চালায় পুলিশ। সেই সময় তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও একটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়। এরপরই গ্রেফতার করা হয় যুবককে। ধৃত যুবকের নাম ভবেশ রায় (২২)। তিনি মাটিগাড়া এলাকার বাসিন্দা। কোনো অপরাধমূলক ঘটনা ঘটানোর উদ্দেশ্যে ছিল। তার আগেই যুবককে গ্রেফতার করে পুলিশ। ধৃতের বিরুদ্ধে মামলা দায়ের করে শুক্রবার (৩ এপ্রিল ) শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে। গোটা ঘটনার তদন্তে পুলিশ।























