চুয়াডাঙ্গায় মোজাম্মেল হক পেট্রোল পাম্পে প্রশাসনের অভিযান
- আপডেট সময় : ১২:১১:৫০ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬ ১০২ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গায় জ্বালানি তেল সরবরাহে শৃঙ্খলা ফেরাতে মোজাম্মেল হক পেট্রোল পাম্পে হঠাৎ অভিযান পরিচালনা করেছে প্রশাসন। শনিবার রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটের দিকে এ অভিযান পরিচালিত হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম)- আব্দুল্লাহ আল নাইম এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে পাম্প এলাকায় দীর্ঘদিনের বিশৃঙ্খলা দূর করতে তাৎক্ষণিক বেশ কিছু কার্যকর পদক্ষেপ নেওয়া হয়।
অভিযান চলাকালে দেখা যায়, তেল নেওয়ার জন্য আগে থেকেই লাইনে রেখে দেওয়া অসংখ্য মোটরসাইকেল ও গাড়ি পাম্প এলাকায় জায়গা দখল করে আছে। এতে সাধারণ গ্রাহকদের চরম ভোগান্তির সৃষ্টি হচ্ছিল। প্রশাসন তাৎক্ষণিকভাবে এসব যানবাহন সরিয়ে দেয় এবং অবৈধভাবে জায়গা দখল করে রাখা যানবাহন অপসারণ করে শৃঙ্খলা ফিরিয়ে আনে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/05/চুয়াডাঙ্গায়-ফুয়েল-স্ট/
এসময় হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হয়। দায়িত্বরত ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে একাধিক মামলার মাধ্যমে আইন প্রয়োগ নিশ্চিত করে। অভিযান শেষে প্রশাসনের পক্ষ থেকে নতুন নির্দেশনা জারি করা হয়। নির্দেশনায় বলা হয়েছে, রাত ৮টা থেকে সকাল ৭টা পর্যন্ত পেট্রোল পাম্পের ভেতরে কোনো মোটরসাইকেল রাখা যাবে না। মূলত আগেভাগে লাইন ধরে জায়গা দখলের প্রবণতা বন্ধ করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/05/চুয়াডাঙ্গা-সাহিত্য-পরিষ/
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে পাম্প এলাকায় অনিয়ম ও বিশৃঙ্খলার কারণে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। প্রশাসনের এই হঠাৎ অভিযানে পরিস্থিতির উন্নতি হয়েছে এবং ভবিষ্যতে ভোগান্তি অনেকটাই কমবে বলে তারা আশা প্রকাশ করেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের নিয়মিত তদারকি অব্যাহত থাকলে জ্বালানি বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করা সম্ভব হবে।




















