ঢাকা ০৪:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

আহমাদুল্লাহর পর আজহারীর ভিসাও বাতিল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:৪৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬ ৫৪ বার পড়া হয়েছে

আহমাদুল্লাহর পর আজহারীর ভিসাও বাতিল

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইহুদিবিদ্বেষী ও উসকানিমূলক বক্তব্যের অভিযোগে বাংলাদেশের ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ-র ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া। সিডনিতে একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা থাকলেও বিতর্কের মুখে তিনি আগেই দেশ ত্যাগ করেন। পরে অস্ট্রেলীয় গণমাধ্যমে তার ভিসা বাতিলের বিষয়টি নিশ্চিত করা হয়।

তার ক্যানবেরা, অ্যাডিলেড ও পার্থ সফরসূচি ছিল, যা এখন স্থগিত করা হয়েছে। অস্ট্রেলিয়ার অভিবাসন বিষয়ক সহকারী মন্ত্রী ম্যাট থিসলেথওয়েট জানিয়েছেন, ইহুদিবিদ্বেষী বা ইসলামবিদ্বেষী মতাদর্শ ছড়ানো ব্যক্তিদের ক্ষেত্রে তাদের ‘শূন্য সহনশীলতা’ নীতি রয়েছে। একই অভিযোগে এর আগে বাংলাদেশি আলোচক ড. মিজানুর রহমান আজহারী-র ভিসাও বাতিল করে তাকে সফরের মাঝপথেই দেশে ফেরত পাঠানো হয়।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/04/৬-১০-বছর-বয়সী-শিশুদের-জন/

অভিযোগ রয়েছে, অতীতে দেওয়া বিভিন্ন বক্তব্যে তিনি ইহুদিদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন, এমনকি ঐতিহাসিক ঘটনা নিয়েও প্রশ্ন তোলেন। এই দুই বক্তাকে ভিসা দেওয়ার বিষয়টি নিয়ে অস্ট্রেলিয়ার রাজনৈতিক মহলেও সমালোচনা দেখা গেছে। লিবারেল সিনেটর ও বিরোধী নেতারা সরকারের ভিসা যাচাই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/06/মধ্যপ্রাচ্যের-সংঘাতে-নিহ/

এদিকে সংশ্লিষ্ট সংগঠনগুলো সতর্ক করে বলেছে, এ ধরনের বক্তব্য সামাজিক সম্প্রীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সব মিলিয়ে, ধর্মীয় বিদ্বেষমূলক বক্তব্যের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে নতুন বার্তা দিয়েছে অস্ট্রেলিয়া।

নিউজটি শেয়ার করুন

আহমাদুল্লাহর পর আজহারীর ভিসাও বাতিল

আপডেট সময় : ০৩:৪৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬