ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

মুকসুদপুরে পিআইওর বিরুদ্ধে অভিযোগ: প্রকাশিত সংবাদের প্রতিবাদ

নুরআলম শেখ
  • আপডেট সময় : ১০:২৭:২৩ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬ ৬৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল জব্বার তার বিরুদ্ধে প্রকাশিত অভিযোগসংবলিত সংবাদের প্রতিবাদ জানিয়ে সাংবাদিকদের কাছে একটি লিখিত প্রতিবাদপত্র প্রদান করেছেন।

প্রতিবাদপত্রে তিনি উল্লেখ করেন, সম্প্রতি তার বিরুদ্ধে উৎকোচ দাবি, গালিগালাজ এবং ইউনিয়ন পরিষদের সদস্যদের শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ এনে যে সংবাদ প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

তিনি দাবি করেন, একটি স্বার্থান্বেষী মহল ব্যক্তিগত স্বার্থ হাসিল এবং তার পেশাগত সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এমন অভিযোগ তুলে অপপ্রচার চালাচ্ছে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/06/চুয়াডাঙ্গায়-তেল-পাচারে/

পিআইও আব্দুল জব্বার বলেন, তিনি দায়িত্ব পালনকালে সবসময় সরকারি নিয়মনীতি অনুসরণ করে প্রকল্প বাস্তবায়নের কাজ পরিচালনা করে আসছেন। তার বিরুদ্ধে উত্থাপিত উৎকোচ দাবি বা কাউকে লাঞ্ছিত করার অভিযোগের কোনো সত্যতা নেই বলে তিনি দাবি করেন। তিনি আরও বলেন, প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে অনিয়মের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় একটি মহল তার বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/06/মাগুরায়-৩০-বছর-পৈত্রিক-স/

উল্লেখ্য, এর আগে কয়েকজন ইউনিয়ন পরিষদের সদস্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়ে পিআইও আব্দুল জব্বারের বিরুদ্ধে উৎকোচ দাবি ও শারীরিক লাঞ্ছনার অভিযোগ আনেন। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।

নিউজটি শেয়ার করুন

মুকসুদপুরে পিআইওর বিরুদ্ধে অভিযোগ: প্রকাশিত সংবাদের প্রতিবাদ

আপডেট সময় : ১০:২৭:২৩ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬