ঢাকা ০৪:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

অস্ট্রেলিয়ার ‘জাতীয় বীর’ বেন রবার্টস-স্মিথ যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় : ১২:২২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬ ৬৭ বার পড়া হয়েছে

অস্ট্রেলিয়ার ‘জাতীয় বীর’ বেন রবার্টস-স্মিথ যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক সেনাসদস্য বেন রবার্টস-স্মিথ, যিনি একসময় দেশটির ‘জাতীয় বীর’ হিসেবে পরিচিত ছিলেন। মঙ্গলবার সকালে অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ তাকে সিডনি বিমানবন্দর থেকে আটক করে। ৪৭ বছর বয়সী এই সাবেক সেনার বিরুদ্ধে আফগানিস্তানে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/04/ভারতের-মহারাষ্ট্রে-মর্মা/

অভিযোগ অনুযায়ী, তিনি এক নিরস্ত্র আফগান কিশোরকে গুলি করে হত্যা করেন এবং হাতকড়া পরা এক ব্যক্তিকে পাহাড় থেকে ফেলে দেন। ২০০৬ থেকে ২০১২ সাল পর্যন্ত আফগানিস্তানে দায়িত্ব পালনকালে সাহসিকতার জন্য তিনি অস্ট্রেলিয়ার সর্বোচ্চ সামরিক সম্মান ‘ভিক্টোরিয়া ক্রস’ লাভ করেছিলেন। তবে ২০১৮ সাল থেকে বিভিন্ন সংবাদমাধ্যমে তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ প্রকাশ পেতে শুরু করলে তার ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/04/ইসলামাবাদ-ও-পাঞ্জাবে-বিন/

এই অভিযোগ ঘিরে অস্ট্রেলিয়ার ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল মানহানি মামলাও হয়। শেষ পর্যন্ত ২০২৫ সালে আদালত তার আপিল খারিজ করে এবং সংবাদমাধ্যমের আনা অভিযোগগুলো সত্য বলে রায় দেয়। দীর্ঘ তদন্তের পর বিশেষ বাহিনী স্পেশাল এয়ার সার্ভিস-এর এই সদস্যের বিরুদ্ধে অবশেষে ব্যবস্থা নিল কর্তৃপক্ষ। মঙ্গলবারই তাকে নিউ সাউথ ওয়েলসের একটি আদালতে হাজির করা হতে পারে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

অস্ট্রেলিয়ার ‘জাতীয় বীর’ বেন রবার্টস-স্মিথ যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার

আপডেট সময় : ১২:২২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬