আল্টিমেটামের জায়গা রাজপথ, সংসদ নয় – স্পিকারের কড়া মন্তব্য
- আপডেট সময় : ০৩:৫৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬ ৭২ বার পড়া হয়েছে
জাতীয় সংসদে জামায়াতে ইসলামীর এক নেতাকে উদ্দেশ করে কড়া মন্তব্য করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, “আল্টিমেটাম দেওয়ার জায়গা রাজপথ, সংসদ নয়।” মঙ্গলবার সংসদের অধিবেশনে এই মন্তব্য করেন স্পিকার। তিনি এই বক্তব্য দেন সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান-কে উদ্দেশ করে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/07/আজ-থেকে-দিনে-দুই-সেশনে-বসছ/
এর আগে ভোলায় জামায়াতে ইসলামীর নারী কর্মী বিবি সাওদাকে গ্রেফতারের ঘটনায় স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন রফিকুল ইসলাম। তিনি দ্রুত মামলা প্রত্যাহার করে তাকে মুক্তির দাবি জানান। জবাবে স্পিকার বলেন, উত্থাপিত বিষয়টি সংসদের নিয়ম অনুযায়ী ‘পয়েন্ট অব অর্ডার’ নয়।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/07/করোনা-ভ্যাকসিন-কিনতে-৪৩৯/
তিনি আরও জানান, বিষয়টি নিয়ে বিরোধীদলীয় নেতার সঙ্গে ইতোমধ্যে আলোচনা হয়েছে এবং প্রয়োজন হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনাকে কেন্দ্র করে সংসদে কিছুটা উত্তেজনা তৈরি হলেও স্পিকার নিয়ম অনুযায়ী কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।


























