ইরানি নাগরিকদের ১২ ঘণ্টা ট্রেন এড়িয়ে চলার আহ্বান
- আপডেট সময় : ০৪:১৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬ ৫৯ বার পড়া হয়েছে
ইরানের জনগণের জন্য জরুরি সতর্কবার্তা জারি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ। এতে দেশটির নাগরিকদের আগামী ১২ ঘণ্টা ট্রেনে ভ্রমণ না করা এবং রেললাইন থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে। আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, নাগরিকদের নিরাপত্তার স্বার্থেই এই সতর্কতা দেওয়া হয়েছে। ইরানের সময় রাত ৯টা পর্যন্ত ট্রেন ব্যবহার ও ভ্রমণ থেকে বিরত থাকতে বলা হয়েছে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/04/ইসলামাবাদ-ও-পাঞ্জাবে-বিন/
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ট্রেন বা রেললাইনের আশেপাশে অবস্থান করা জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। এই সতর্কবার্তাটি আইডিএফ তাদের ফার্সি ভাষার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে প্রকাশ করেছে। এদিকে একই সময়ে ডোনাল্ড ট্রাম্প ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে সময়সীমা বেঁধে দিয়েছেন।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/07/অস্ট্রেলিয়ার-জাতীয়-বী/
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে তা না মানলে ইরানের বেসামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু করা হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, বেসামরিক স্থাপনায় হামলা আন্তর্জাতিক আইনে যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

























