আসামের ভোট কেন্দ্রে পোলিং অফিসারের মৃত্যু, প্রাণ হারালেন এক ভোটারও
- আপডেট সময় : ০৪:২৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬ ৮১ বার পড়া হয়েছে
আসাম বিধানসভা নির্বাচনের ভোটগ্রহনের দিন একাধিক দুঃখজনক ঘটনা সামনে এসেছে। ৬৯ নম্বর নদুয়ার বিধানসভা কেন্দ্রের ২৩০ নম্বর ভোট কেন্দ্রে দেবেন হর নামে দ্বিতীয় পোলিং অফিসারের আকস্মিক মৃত্যু ঘটে।
জানা গেছে, রঙাপাড়ার এই সহকারী শিক্ষক বৃহস্পতিবার (৯ এপ্রিল ) সকাল ৭ টা ৩০ মিনিটের ভোট কেন্দ্রেই অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পথেই তাঁর মৃত্যু হয়। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/09/হরমুজ-প্রণালি-দিয়ে-চলাচ/
অপরদিকে, ভোট দান চলাকালীন আরেকটি অঘটন ঘটে গৌরীপুরে। ভোট দিতে এসে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে মৃত্যু হয় বাবর আলি নামের এক ব্যক্তির। উল্লেখ্য, বৃহস্পতিবার (৯ এপ্রিল ) সকাল ৭টা থেকে সমগ্র রাজ্যে শুরু হয়েছে আসাম বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া। বর্তমানে শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ চলছে বলে জানা গেছে।

























