ঢাকা ০১:২৭ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সিরাজগঞ্জে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ পশ্চিমবঙ্গের পান্ডুয়া মাঠে গরু নিয়ে গিয়ে বজ্রপাতে ১ জন নিহত! মুম্বইয়ের ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল গাড়ি, ২ জন নিহত শিল্প বর্জ্যের বিষাক্ত দূষণে বিপর্যস্ত বসুন্দিয়া ও আশপাশের জনজীবন মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মানে আনোয়ার ইব্রাহিমের মধ্যাহ্নভোজ শূন্য পদ ৪ লাখ ৬৮ হাজারের বেশি: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে তারেক রহমান মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলতে আনোয়ার ইব্রাহিমকে অনুরোধ প্রধানমন্ত্রীর ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ তিস্তার ভয়াবহ ভাঙনে হুমকিতে মহিপুর সেতু, ঝুঁকিতে রংপুর-কাকিনা সড়ক

চুয়াডাঙ্গায় ডেল্টা লাইফে অনিয়মের অভিযোগ: গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে কর্মী

স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা:
  • আপডেট সময় : ১১:১৯:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ ৯৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চুয়াডাঙ্গায় বেসরকারি বীমা প্রতিষ্ঠান ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড-এর এক কর্মীর বিরুদ্ধে অভিনব কায়দায় গ্রাহকের টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগের তীর প্রতিষ্ঠানটির কর্মী শাহানাজ পারভীনের দিকে। এ ঘটনায় ক্ষুব্ধ ও দিশেহারা হয়ে পড়েছেন ভুক্তভোগী গ্রাহকরা।

স্থানীয় সূত্রে জানা যায়, বিভিন্ন গ্রাহকের কাছ থেকে নিয়মিত প্রিমিয়ামের টাকা সংগ্রহ করলেও তা অফিসে জমা না দিয়ে নিজের কাছে রেখে দিচ্ছেন অভিযুক্ত কর্মী। ফলে দীর্ঘদিন ধরে জমা দেওয়া অর্থের কোনো হিসাব পাচ্ছেন না গ্রাহকরা। অনেকেই দাবি করেছেন, তারা নিয়মিত টাকা দিলেও অফিসে গিয়ে জানতে পারছেন তাদের নামে কোনো জমার রেকর্ড নেই।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/25/ঢাবির-টিএসসিতে-চুয়াডাঙ্/

আরও অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট অফিসে নেই কোনো সঠিক হিসাব-নিকাশ বা রেজিস্টার সংরক্ষণের ব্যবস্থা। ফলে কে কত টাকা জমা দিয়েছেন বা বকেয়া রয়েছে কিনা—তা যাচাই করা কঠিন হয়ে পড়েছে। এতে করে প্রতারণার শিকার হচ্ছেন সাধারণ গ্রাহকরা। এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত কর্মী শাহানাজ পারভীন কোনো সদুত্তর দিতে পারেননি। অপরদিকে, অফিসের ম্যানেজারও এ বিষয়ে অবগত নন বলে দাবি করেন। তিনি বলেন, “বিষয়টি আমার জানা নেই, খোঁজ নিয়ে দেখা হবে।” তবে গ্রাহকদের অভিযোগ, অফিসে দায় এড়াতে একে অপরের ওপর দোষ চাপানোর প্রবণতা দেখা যাচ্ছে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/25/চুয়াডাঙ্গা-সদর-হাসপাতা-2/

ভুক্তভোগী কয়েকজন গ্রাহক জানান, নিজেদের কষ্টার্জিত অর্থ ফেরত পেতে তারা দ্বারে দ্বারে ঘুরছেন। কেউ কেউ ইতোমধ্যে স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হওয়ার কথাও ভাবছেন। সচেতন মহল মনে করছে, বিষয়টি দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি। একইসঙ্গে ভবিষ্যতে এমন অনিয়ম ঠেকাতে বীমা খাতে কঠোর নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।

নিউজটি শেয়ার করুন

চুয়াডাঙ্গায় ডেল্টা লাইফে অনিয়মের অভিযোগ: গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে কর্মী

আপডেট সময় : ১১:১৯:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬