নীলফামারীতে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের
- আপডেট সময় : ০১:২৯:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ ৫৮ বার পড়া হয়েছে
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বালুবাহী ট্রাক্টরের ধাক্কায় রবিউল ইসলাম (২৫) নামে এক ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ সংলগ্ন শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রবিউল ইসলাম নিতাই ইউনিয়নের পানিয়ালপুকুর খোলাহাটি এলাকার মৃত নিজাম উদ্দিনের ছেলে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/26/ফাঁসিদেওয়ায়-সাইকেল-নিয/
স্থানীয় সূত্রে জানা যায়, মালামাল বোঝাই ভ্যান নিয়ে কিশোরগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন রবিউল। এ সময় একই দিকে যাওয়া একটি বালুবাহী ট্রাক্টর পেছন থেকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/26/দক্ষিণ-পশ্চিমাঞ্চলের-কৃষ/
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এদিকে স্থানীয়দের অভিযোগ, বেপরোয়া গতিতে বালুবাহী ট্রাক্টর চলাচলের কারণেই এ ধরনের প্রাণঘাতী দুর্ঘটনা বাড়ছে। দ্রুত নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।




















