সর্বশেষ:
শিলিগুড়িতে বাড়ির ছাদ থেকে পড়ে মহিলার মৃত্যু
সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ
- আপডেট সময় : ১১:০৪:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ ৭৬ বার পড়া হয়েছে
শনিবার (২৫ এপ্রিল ) ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাড়ির ছাদ থেকে পড়ে মৃত্যু হল এক মহিলার। মৃতের নাম পপি সাহা। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির ২৪ নম্বর ওয়ার্ডের দেবাশীষ কলোনি এলাকায়।
পরিবার সূত্রে প্রকাশ, ঘটনার সময় বাড়িতেই ছিলেন পরিবারের সদস্যরা। হঠাৎ আওয়াজ শুনতে পান তারা। এরপর বাইরে বেরিয়ে দেখতে পান তিনতলার ছাদ থেকে নিচে পড়ে গিয়েছেন পপি সাহা।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/26/শিলিগুড়িতে-গরু-চোর-সন্দ/
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে তড়িঘড়ি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এনিয়ে এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে। কিভাবে এই দুর্ঘটনা ঘটলো, তা খতিয়ে দেখছে শিলিগুড়ি থানার পুলিশ।




















