৮৯টি ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৩৫,৭৬৬ হজযাত্রী
- আপডেট সময় : ১১:২৪:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ ৬৮ বার পড়া হয়েছে
পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে সৌদি আরবে যাত্রা অব্যাহত রয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, রবিবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত ৮৯টি ফ্লাইটে মোট ৩৫ হাজার ৭৬৬ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/26/ডিজেলের-দাম-বাড়ায়-বাস-ভ/
হজ বুলেটিনে জানানো হয়েছে, এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৩ হাজার ২৮৪ জন এবং বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে গেছেন ৩২ হাজার ৪৮২ জন। এদিকে সৌদি আরবে পৌঁছানোর পর এখন পর্যন্ত চারজন হজযাত্রীর মৃত্যু হয়েছে। তারা হলেন— টাঙ্গাইলের মো. আবুল কাশেম, জয়পুরহাটের মো. নইম উদ্দীন মণ্ডল, দিনাজপুরের মো. খলিলুর রহমান এবং ময়মনসিংহের মো. সেরাজুল হক।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/26/শাহবাগে-বিক্ষোভে-উত্তাল/
স্বাস্থ্যসেবার দিক থেকেও সহায়তা অব্যাহত রয়েছে। সৌদি আরবের চিকিৎসা কেন্দ্রগুলো থেকে ২ হাজার ৮৫০ জন হজযাত্রী স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র গ্রহণ করেছেন। এছাড়া আইটি হেল্পডেস্কের মাধ্যমে ৬ হাজার ৯২২টি স্বাস্থ্যসংক্রান্ত পরামর্শ প্রদান করা হয়েছে। হজ ব্যবস্থাপনা সংশ্লিষ্টরা জানান, হজযাত্রীদের সার্বিক সেবা নিশ্চিত করতে বিভিন্ন সহায়তামূলক কার্যক্রম চালু রয়েছে এবং আগত যাত্রীদের নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।


























