আলমডাঙ্গা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জমজমাট ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
- আপডেট সময় : ০৩:০৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ ৯৫ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। স্থানীয় সামাজিক সংগঠন নির্বেণু গোষ্ঠী বাংলাদেশ এ আয়োজনের উদ্যোগ নেয়, যেখানে স্পনসর হিসেবে সহযোগিতা করে আলমডাঙ্গার মন্ডল এবং কার্নিভাল ইন্টারনেট।
বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ। বিভিন্ন খেলায় অংশ নিয়ে শিক্ষার্থীরা তাদের মেধা, দক্ষতা ও ক্রীড়ানৈপুণ্যের পরিচয় দেয়। প্রতিযোগিতা ঘিরে শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/30/গাজীপুরে-৫টি-ঘোড়ার-মাংস/
খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন বিদ্যালয়ের শিক্ষক মো. আশরাফুল হক। পাশাপাশি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের রেফারি মো. সোহাগ সুষ্ঠুভাবে খেলা সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাসির উদ্দীনসহ নির্বেণু গোষ্ঠী বাংলাদেশের সদস্যরা।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/30/সিরাজগঞ্জে-অটোচালককে-গলা/
এ সময় তারা শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশ ঘটানোর আহ্বান জানান। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।






















