জলমগ্ন নিউ শিলচর, নদর্মার জলে ভাসছে অলিগলি, ক্ষুব্ধ এলাকাবাসী
- আপডেট সময় : ১০:৫৪:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬ ৬১ বার পড়া হয়েছে
বর্ষা শুরু হওয়ার পূর্বেই আসামরাজ্যের কাছাড়জেলার শিলচর এলাকা জলমগ্ন। টানা বৃষ্টিতে লিংক রোড সংলগ্ন অধিকাংশ অলিগলি জলবদ্ধ হয়ে পড়েছে। যার ফলে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
প্রতিবছর একই সমস্যার পুনরাবৃত্তি ঘটলেও শহর উন্নয়নের প্রতিশ্রুতি কার্যত কাগজে কলমেই সীমাবদ্ধ রয়েছে বলে অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে ক্ষোভ প্রকাশ করে স্থানীয় বাসিন্দারা বলেন, ” রাজনৈতিক দলগুলি উন্নয়নের বড় বড় কথা বললেও তার সামান্য অংশ বাস্তবায়িত হলে আমাদের নদর্মার জল পেরিয়ে চলাচল করতে হতো না। ”
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/03/অর্ধ-বার্ষিক-সাধারণ-সভায/
অপরদিকে, পিএইচই বিভাগের জলের পাইপ ফেটে রাস্তায় জল ছড়িয়ে পড়ার পাশাপাশি নদর্মায় জমে থাকা বৃষ্টির জল উপচে রাস্তায় উঠে আসছে। ফলে বহু বাড়িতে জল ঢুকে সম্পদের ক্ষয়ক্ষতি হচ্ছে। এছাড়া, নদর্মা ও নালায় আবর্জনার স্তূপ জমে থাকায় জল নিস্কাশনে বাধা সৃষ্টি হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত কাজের জেরেই প্রতি বছর বর্ষায় শিলচর শহর জলমগ্ন হয়ে পড়ে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/02/মহান-মে-দিবসে-কুলাউড়ায়/
এই পরিস্থিতি থেকে দ্রুত মুক্তি পেতে অবিলম্বে নদর্মা পরিস্কার, পাইপ মেরামত এবং কার্যকর ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের দাবি জানিয়েছেন এলাকাবাসী।




















