ঢাকা ০৫:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

চুয়াডাঙ্গার সন্তান আতিকুর রহমান উজ্জল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি

বশিরুল আলম, সিনিয়র স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা:
  • আপডেট সময় : ১১:০৪:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬ ৭৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কাশিপুর মাঠপাড়ার সন্তান আতিকুর রহমান উজ্জল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। তার এ অর্জনে এলাকায় আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়েছে। আতিকুর রহমান উজ্জল ছাত্ররাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। এর আগে তিনি সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। সংগঠনের বিভিন্ন কর্মসূচিতে তার সাহসী ও দৃঢ় অবস্থানের কারণে তিনি ইতোমধ্যেই সহকর্মীদের কাছে একজন পরিচিত ও গ্রহণযোগ্য নেতা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/03/ক্ষুদ্র-কৃষকের-পাশে-সরকা/

পারিবারিকভাবে তিনি জীবননগর উপজেলার কাশিপুর মাঠপাড়ার বাসিন্দা। তার পিতা আবুল প্রধান। শিক্ষাজীবনে তিনি সরকারি তিতুমীর কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন, যা তার রাজনৈতিক চিন্তা ও নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। রাজনৈতিক জীবনে উজ্জলকে নানা চড়াই-উতরাই অতিক্রম করতে হয়েছে। তার বিরুদ্ধে মোট পাঁচটি রাজনৈতিক মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তিনি দুই বছর ছয় মাসের সাজাপ্রাপ্ত হন। এছাড়া তিন দফায় মোট চার মাস কারাবরণ করেছেন।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/04/রাজশাহীতে-অস্ত্র-গুলি-ও-এ/

এসব প্রতিকূলতার মধ্যেও তিনি তার রাজনৈতিক কর্মকাণ্ড থেকে পিছপা হননি। বিশেষভাবে উল্লেখযোগ্য, জুলাই মাসের ছাত্র আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করতে গিয়ে তিনি গুলিবিদ্ধ হন। আন্দোলনে তার এই আত্মত্যাগ ও সাহসিকতা তাকে সংগঠনের নেতাকর্মীদের কাছে আরও বেশি গ্রহণযোগ্য ও সম্মানিত করে তোলে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তৃণমূল থেকে উঠে আসা এবং নানা প্রতিকূলতা অতিক্রম করে নেতৃত্বের এই অবস্থানে পৌঁছানো উজ্জলের জন্য একটি বড় অর্জন। তার এই নতুন দায়িত্ব ছাত্ররাজনীতিতে আরও সক্রিয় ও প্রভাবশালী ভূমিকা রাখার সুযোগ সৃষ্টি করবে।এলাকাবাসী আশা প্রকাশ করেছেন, নতুন দায়িত্বে থেকে আতিকুর রহমান উজ্জল দেশ ও সংগঠনের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন এবং চুয়াডাঙ্গার সুনাম আরও বৃদ্ধি করবেন।

নিউজটি শেয়ার করুন

চুয়াডাঙ্গার সন্তান আতিকুর রহমান উজ্জল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি

আপডেট সময় : ১১:০৪:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬