ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ১১:১০:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬ ৫৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে মঙ্গলবার (৫ মে) বেইজিং-এর উদ্দেশে ঢাকা ছাড়ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পর নতুন সরকারের দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম চীন সফর। সফরে তার সঙ্গে থাকছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির

এই সফরের মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশচীন-এর মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা এবং কৌশলগত যোগাযোগ আরও শক্তিশালী করা। বিশ্লেষকদের মতে, গত এপ্রিলের শুরুতে ভারতের সফরের পর অল্প সময়ের ব্যবধানে এই বেইজিং সফর দক্ষিণ এশিয়ার কূটনীতিতে ভারসাম্য বজায় রাখার একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। বুধবার (৬ মে) বেইজিংয়ে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে জ্বালানি সংকট, বাণিজ্য সম্প্রসারণ, মোংলা বন্দর আধুনিকায়ন, চীনে কাঁঠাল রপ্তানি, গুয়াংজু-চট্টগ্রাম ও সাংহাই-চট্টগ্রাম সরাসরি ফ্লাইট চালু, চীনা শিল্প স্থানান্তর, রোহিঙ্গা সংকট এবং অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/04/নিখোঁজের-১০-দিন-পর-মিলল-লা/

এছাড়া জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে চীনের সমর্থন চাওয়া হবে বলেও জানা গেছে। অন্যদিকে, চীন বাংলাদেশের অন্যতম বৃহৎ উন্নয়ন অংশীদার হিসেবে Belt and Road Initiative এবং Global Development Initiative-এর আওতায় সহযোগিতা জোরদারে গুরুত্ব দিতে পারে। বৈঠকে সম্ভাব্যভাবে সরকারপ্রধান তারেক রহমান-এর আসন্ন চীন সফরের বিষয়টিও আলোচনায় আসবে। ধারণা করা হচ্ছে, জুনের মাঝামাঝি থেকে জুলাইয়ের প্রথমার্ধের মধ্যে এই সফর অনুষ্ঠিত হতে পারে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/03/এনআইডি-সংশোধনের-৬৮-হাজার/

এছাড়া রোহিঙ্গা সংকট, মিয়ানমার পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা নিয়েও আলোচনা হতে পারে। সফরকালে পররাষ্ট্রমন্ত্রীর চীনা কমিউনিস্ট পার্টির একাধিক নেতার সঙ্গে বৈঠকের সম্ভাবনাও রয়েছে।

নিউজটি শেয়ার করুন

চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

আপডেট সময় : ১১:১০:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬