ওবায়দুল কাদেরসহ সাত নেতার মামলায় আজ যুক্তিতর্ক শুরু
- আপডেট সময় : ১২:৩০:৩১ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬ ৬৮ বার পড়া হয়েছে
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ যুবলীগ ও ছাত্রলীগের শীর্ষ সাত নেতার বিরুদ্ধে আজ থেকে যুক্তিতর্ক শুরু হচ্ছে। রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে প্রথমে রাষ্ট্রপক্ষ তাদের যুক্তি উপস্থাপন করবে। পরে আসামিপক্ষ নিজেদের বক্তব্য তুলে ধরবে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/17/ওবায়দুল-কাদেরসহ-সাত-নেত/
এর আগে গত ২৭ এপ্রিল মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়। ২৬তম সাক্ষী হিসেবে তদন্ত কর্মকর্তা আহমেদ নাসের উদ্দিন মোহাম্মদকে জেরা করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা। এরপর ট্রাইব্যুনাল আজকের দিন যুক্তিতর্কের জন্য নির্ধারণ করে।মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশ, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান।
চলতি বছরের ২২ জানুয়ারি সাত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল। এর আগে গত বছরের ১৮ ডিসেম্বর প্রসিকিউশনের আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেওয়া হয়।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/05/16/আজ-বিক্রি-শুরু-২৬-মের-ঈদয/
প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, জুলাই-আগস্ট আন্দোলন দমনে আসামিরা নির্দেশনা, উসকানি ও সহিংসতার পরিকল্পনায় জড়িত ছিলেন। এছাড়া সশস্ত্র হামলা, দমন-পীড়ন এবং গণমাধ্যম নিয়ন্ত্রণের অভিযোগও আনা হয়েছে তাদের বিরুদ্ধে।রাষ্ট্রপক্ষের দাবি, এসব কর্মকাণ্ডের ফলে দেশজুড়ে হত্যা, হত্যাচেষ্টা ও ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে, যা মানবতাবিরোধী অপরাধ হিসেবে শাস্তিযোগ্য।


























